লোড হচ্ছে...
পঞ্চগড়ের আটোয়ারীতে বাড়তি দামে ডিজেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফকিরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, ওই দিন স্থানীয় কৃষক মো. রেজাউল ইসলাম ও ট্রাক্টরচালক মো. বাবুল ডিজেল কিনতে গেলে প্রতি লিটার ১২০ টাকা দরে বিক্রি করা হয়, যা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।
৭ এপ্রিল, ২০২৬

