লোড হচ্ছে...
জনগণের সর্বশেষ আস্থা ও ভরসার দুটি জায়গা হচ্ছে— সুপ্রিম কোর্ট ও সশস্ত্র বাহিনী। কিন্তু বর্তমানে সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মারাত্মকহারে অপপ্রচার চালানো হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে অপপ্রচার থেকে মুক্ত রাখতে হবে। এছাড়া অপতথ্য মোকাবিলায় সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রস্তুতির তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
২ দিন আগে

খুলনা শিপইয়ার্ড প্রদত্ত তথ্য অনুযায়ী, প্রতিটি এলসিটিতে ৩৫০ জন সেনা, ছয়টি ট্যাংক, ১২টি সাঁজোয়া যান (এপিসি) অথবা ১৮টি সামরিক যানবাহন করা সম্ভব হবে। সেনা ও নৌ-বাহিনীর সমন্বিত উভচর অভিযান পরিচালনা, বিশেষ বাহিনী পরিবহন এবং উপকূলীয় ও দ্বীপাঞ্চলে ভারী সামরিক সরঞ্জাম স্থানান্তরে জাহাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৩ দিন আগে

ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহানশাহি সামরিক কমান্ডারদের সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধপ্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে যেকোনো ধরনের অবহেলা বা অসতর্কতার পরিণাম অত্যন্ত ভয়াবহ হতে পারে।
৩ দিন আগে

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে পর্যটকবাহী গাড়িবহর খাগড়াছড়ি শহরে পৌঁছায়। ফেরার পথে বিভিন্ন স্থানে অবরোধের মুখে পড়লেও সেনাবাহিনীর পাহারায় তারা নিরাপদে অবরোধ এলাকা পার হন।
৪ দিন আগে

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।
৪ দিন আগে

আজ বৃহস্পতিবার সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যরা স্থানীয় জনগণকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ এবং পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলিবর্ষণ করে।
৪ দিন আগে

সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিশেষ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়।
৬ দিন আগে

লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
৭ দিন আগে

এই প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও, প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল (ডিএমটি) হাবিবুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো: জাহিদুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
৭ দিন আগে

ই-মেইলের মাধ্যমে ইন্টারপোল দুদককে এ তথ্য জানিয়েছে। গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করে কাতার পুলিশ।
৯ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সকল দেশের সাথে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায়।
৯ দিন আগে

হাইতিতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ সদস্য ঢাকা ত্যাগ করেছেন।
১১ দিন আগে

বাহিনী সূত্রে জানা গেছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপ ও মন্দিরের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৬ হাজার ৯১৪টি মণ্ডপে প্রতিটিতে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ১১ হাজার ৭৮১টি ও সাধারণ ১৪ হাজার ৪৭০টি মণ্ডপে প্রতিটিতে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
১১ দিন আগে

নির্বাচনে তথ্য প্রযুক্তির সাহায্য নেয়া হবে। সেই সাথে পুলিশ, বিজিবি এবং এসআরবির সাথে বডিঅন ক্যামরা ও ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
১৩ দিন আগে

ছয় দিন পর থানচি সড়কে সেনাবাহিনী ও বিজিবির পাহারায় বাস চলাচল শুরু হয়েছে।
১৩ দিন আগে

আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা নাম্বার ওয়ান’-এর মতো সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত থেকে তহবিল সংগ্রহ ও সহিংসতায় উস্কানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন।
১৪ দিন আগে

রোববার (১১ অক্টোবর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৫ দিন আগে

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে। মূলত, এ সকল তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।
১৬ দিন আগে

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট নয়টি জেলায় টহল ও পর্যবেক্ষণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে। গভীর সমুদ্রে দেশী-বিদেশী সকল প্রকার মৎস্যযান ও শিকারিদের অবৈধ অনুপ্রবেশ বন্ধে নৌবাহিনীর জাহাজ এবং মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
১৮ দিন আগে

সভাপতির বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আল-আমিন বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দীঘিনালা জোনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।’
১৯ দিন আগে


