লোড হচ্ছে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব শিগগির পুলিশের আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেয়া হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
২৬ ফেব্রুয়ারি, ২০২৬
হজযাত্রীদের খেদমতে সর্বোচ্চ মনোযোগ দেবার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি। তিনি বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়। মাতাপিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে।
২২ ফেব্রুয়ারি, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, বাসসের প্রধান সম্পাদকের সাথে যে আচরণ করা হয়েছে তা দুঃখজনক। তার ব্যাপারে...
২০ ফেব্রুয়ারি, ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দুপুরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক নানা বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। আজ দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
১৯ ফেব্রুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব পালন শেষে সাংবাদিকতায় ফিরেছেন শফিকুল আলম। তিনি নতুন ইংরেজি দৈনিক ডেইলি ওয়াদা-এর সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি বোমা হামলা এবং পুলিশ ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ১২ জন মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের অশান্ত বাজাউর জেলায় এক হামলায় ১১ জন নিরাপত্তাকর্মী এবং একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও সাতজন আহত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি নুরুল হক নুর ও জোনায়েদ সাকি। বিএনপি জোটের শরিক গণসংহতি আন্দোলনের...
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোটকেন্দ্রে ঢুকতে গেলে হেনস্তার শিকার হন দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার আব্দুর রহিমসহ আরও বেশ কয়েকজন সাংবাদিক।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভোট প্রদান শেষে তিনি বলেছেন, গত দেড় বছর ধরে তিনি এ দিনের জন্য অপেক্ষা করছিলেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
একটি নতুন জরিপে দেখা গেছে, প্রায় তিন-চতুর্থাংশ পাকিস্তানি 'ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স' (আইএসএফ) বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে গাজা উপত্যকায় সেনা মোতায়েনকে সমর্থন করেন।গ্যালপ পাকিস্তানের এই জরিপের ফলাফল এমন এক সময়ে এল যখন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামী ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'বোর্ড অফ পিস' (বিওপি)-এর প্রথম আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে পারেন। পাকিস্তানসহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গত মাসে এই বোর্ডে যোগ দিয়েছে।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর নিকুঞ্জ এলাকায় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমসের কার্যালয় থেকে সেনাসদস্যরা ২১ সংবাদকর্মীকে তুলে নিয়ে যান বলে অভিযোগ করেছেন গণমাধ্যমটির কর্মীরা। শনিবার রাত সাড়ে নয়টায়...
৯ ফেব্রুয়ারি, ২০২৬
দায়িত্ব পালনে গাফলতি বা অতিরিক্ত বাড়াবাড়ির অভিযোগ পুলিশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এ জন্য সুশীল সমাজ, সাংবাদিকসহ নানা জায়গা থেকে পুলিশকে অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়। কিন্তু তাদের বিরুদ্ধে বিভাগীয় বা আইনি তেমন কোনো পদক্ষেপই দেখা যায় নি। তাই প্রশ্ন আসছে পুলিশ সদস্যরা কি বারবারই পার পেয়ে যাবে? পরিবর্তিত বাংলাদেশে পুলিশ বিভাগে কোনো গুণগত পরিবর্তন এসেছে কিনা, এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে। উঠে এসেছে বহুল প্রতীক্ষিত পুলিশ সংস্কারের বিষয়টিও।
৮ ফেব্রুয়ারি, ২০২৬
শুক্রবার রাজধানীর শাহবাগ এলাকায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বিনা উস্কানিতে পুলিশি হামলা- নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিইউজে...
৮ ফেব্রুয়ারি, ২০২৬
বারাক ওবামা ও মিশেল ওবামাকে ‘বানর’ হিসেবে চিত্রিত করা একটি বর্ণবাদী ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে পরে তা ডিলিট করলেও এর জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, তিনি তাঁর সহযোগীদের ভিডিওটি পোস্ট করার নির্দেশ দিয়েছিলেন ঠিকই, তবে ক্লিপটির ওই আপত্তিকর অংশটি তিনি দেখেননি।
৭ ফেব্রুয়ারি, ২০২৬
শুক্রবার ইসলামাবাদের একটি ইমামবারগাতে (শিয়া মসজিদ) আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। সেখানকার এক মুসল্লি সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে জানান, নামাজ শুরু হওয়ার ঠিক পরপরই একটি ‘অত্যন্ত শক্তিশালী’ বিস্ফোরণে পুরো ভবন কেঁপে ওঠে। এই । পুলিশের একটি সূত্র জানায়, এতে আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি।
৭ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামাকে ‘বানর’ হিসেবে চিত্রিত করা একটি ভিডিও শেয়ার করে আবারও তীব্র তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ গভীর রাতে বেশ কিছু বার্তা পোস্ট করেন, যার মধ্যে এই বিতর্কিত ভিডিও ক্লিপটিও ছিল। শুক্রবার দুপুরের মধ্যে ভিডিওটি সরিয়ে ফেলা হয়—তবে তার আগেই এটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়ে যায়। ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দলের নেতারাও এই পোস্টের তীব্র নিন্দা জানান এবং একে ‘স্পষ্টতই বর্ণবাদী’ বলে অভিহিত করেন।
৭ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ...
৬ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৬ সালের জন্য রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর দেশের শিল্প, সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করা হচ্ছে।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের আকস্মিক মৃত্যু নির্বাচনী ব্যবস্থাপনায় নতুন জটিলতা সৃষ্টি করেছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, প্রার্থীর মৃত্যু হলে নির্বাচনী প্রক্রিয়া কি স্থগিত হয় এবং ভোটগ্রহণ কীভাবে এগোবে।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত তিন দিন ধরে চলা ব্যাপক অভিযানে এখন পর্যন্ত ১৯৭ জন বিদ্রোহী এবং ২২ জন সেনাসদস্যসহ মোট ২৫৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির গণমাধ্যম ও নিরাপত্তা বাহিনীর সূত্রে এসব তথ্য জানা গেছে।
৪ ফেব্রুয়ারি, ২০২৬

