লোড হচ্ছে...
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের নতুন একটি সতর্কতা তৈরি করেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) প্রধান ফাতিহ সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে ইউরোপে ভয়াবহ জেট ফুয়েল সংকট সৃষ্টি হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বর্তমানে ইউরোপের দেশগুলোর হাতে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল মজুত রয়েছে। আইইএ জানিয়েছে, বিশ্বের মোট জেট ফুয়েল বাণিজ্যের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আসে। গত ছয় সপ্তাহের বেশি সময় ধরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে ইউরোপে জ্বালানির সংকট আরো গভীর হচ্ছে। আইইএ’র প্রতিবেদন অনুযায়ী, জুনের মধ্যে যদি মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত জ্বালানির অন্তত অর্ধেক বিকল্প উৎস থেকে সংগ্রহ করা না যায়, তবে ইউরোপের বিমান চলাচল ব্যবস্থা একেবারে অচল হয়ে পড়তে পারে।
১৭ এপ্রিল, ২০২৬
গণভোট সংক্রান্ত অধ্যাদেশটি সংসদে উত্থাপন করা হবে না বলে জানিয়েছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি। এর ফলে আগামী ১২ এপ্রিল এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩০ মার্চ, ২০২৬

