লোড হচ্ছে...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস নেওয়ার সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত “অপরিণামদর্শী” এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনের জন্য ক্ষতিকর। ২ এপ্রিল প্রকাশিত বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “জ্বালানি সংকটকে অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের ওপর অনলাইন ক্লাস চাপানো হচ্ছে, যা জাতিকে মেধাশূন্য করার এক গভীর ষড়যন্ত্রের অংশ। অনলাইন ক্লাসের কারণে শিক্ষার্থীরা বহুমুখী ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনেক গরিব শিক্ষার্থী ইন্টারনেট খরচের কারণে শিক্ষার বাইরে চলে যাচ্ছেন, পাশাপাশি স্মার্টফোন ব্যবহার ও ডিভাইসে আসক্তি নৈতিক অবক্ষয়ের ঝুঁকি বৃদ্ধি করছে। শ্রেণিকক্ষভিত্তিক পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত পড়ার অভ্যাসও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ এপ্রিল, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর।
১ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে পুলিশি সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ, ২০২৬
‘সহকারী পরিচালক (সাধারণ)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে ব্যাংকের প্রয়োজন অনুযায়ী এই পদসংখ্যা কম বা বেশি হতে পারে। ৩০ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে।
৩১ মার্চ, ২০২৬
২১ থেকে ২৮ মার্চ পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয় ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১। কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জেতে বাংলাদেশ। ---
২৯ মার্চ, ২০২৬
রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১ ঘটিকায় তিনি চিড়িয়াখানায় প্রবেশ করেন। এ সময় তিনি সাধারণ দর্শনার্থীর মতো নিজেই টিকিট কেটে ভেতরে ঢোকেন।
২৭ মার্চ, ২০২৬
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ-এর মহাসচিব আন্তোনিও গুতেরেস।
২৭ মার্চ, ২০২৬
ফিফা র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ পিছিয়ে থেকেও লড়াইয়ের আশা দেখাতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু মাঠে সেই লড়াই কার্যত প্রতিফলিত হয়নি। বৃহস্পতিবার (২৬ মার্চ) হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই তিন গোল হজম করে বাংলাদেশের ফুটবল দল কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।
২৬ মার্চ, ২০২৬
আগামী ২৮ মার্চ থেকে ওমানের মাসকাটে হওয়ার কথা ছিল এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্ট। তবে ইরান-আমেরিকা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অশান্তি ও হামলার প্রভাবে এশিয়ান হকি ফেডারেশন টুর্নামেন্টের ভেন্যু ও সময় পরিবর্তন করেছে।
২৫ মার্চ, ২০২৬
যুব সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জোড়া গোল করে সবার নজর কাড়েন প্রবাসী বংশোদ্ভূত ফুটবলার রোনান বেঞ্জামিন সুলিভান। জয়ের পর দলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন সাবেক জাতীয় দলের গোলরক্ষক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
২৫ মার্চ, ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ২০১৫ সালে ঐতিহাসিক অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। এরপর নিজেদের মাঠে দু’বার ২-২ সমতায় শেষ করলেও, অস্ট্রেলিয়ায় তিনবারই সিরিজ হারতে হয়েছে। এছাড়া ভারতের বিপক্ষে ২০১৮ সালের পর ইংলিশরা কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি। এই দুই শক্তিশালী প্রতিপক্ষের সিরিজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড। তবে বাংলাদেশ সিরিজও তাদের পরিকল্পনায় অন্তর্ভুক্ত।
২৪ মার্চ, ২০২৬
শনিবার (২১ মার্চ) ঈদের দিনে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
২২ মার্চ, ২০২৬
চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। পূর্বনির্ধারিত আয়ারল্যান্ড সফর একই সময়ে হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডকে নতুন সময়ের জন্য অনুরোধ করেছে, কিন্তু আয়ারল্যান্ডের ব্যস্ত সূচির কারণে সফরটি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।
২২ মার্চ, ২০২৬
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ বৈঠক হয়েছে। শুক্রবার (২০মার্চ) দুপুরে এস জয়শংকর ও এম রিয়াজ হামিদুল্লাহ নিজেদের এক্স হ্যান্ডলে দেওয়া...
২০ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে এবং পর্যায়ক্রমে আরও প্রবাসী দেশে আনা হবে।
২০ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কিছু শাখা স্বল্পসংখ্যক জনবল দিয়ে খোলা রাখা হবে।
১৯ মার্চ, ২০২৬
ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে জরুরি উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে আগামী ১৯ মার্চ প্রায় ২০০ বাংলাদেশিকে ইরান থেকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফিরিয়ে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
১৮ মার্চ, ২০২৬
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
১৬ মার্চ, ২০২৬
একপেশে দাপট দেখিয়ে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও পাকিস্তান। রোববার (১৫ মার্চ) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে তারা।
১৫ মার্চ, ২০২৬

