লোড হচ্ছে...
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন শান মাসুদ। দলে জায়গা পেয়েছেন চার নতুন মুখ—আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি। স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড় বর্তমানে লাহোরে চলমান এনসিএ রেড বল ক্যাম্পে আছেন। তাদের মধ্যে রয়েছেন আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি, নোমান আলী ও সাজিদ খান
১৮ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে যাত্রা শুরুর পর আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। ইরানি বাহিনীর নির্দেশে প্রণালিতে প্রবেশের পর জাহাজটির অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা দেওয়ার পর রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের কাছ থেকে নোঙর তুলে ফুজাইরার উদ্দেশে রওনা দেয় বাংলার জয়যাত্রা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তা থামিয়ে দেওয়া হয়। জানা যায়, অন্যান্য বাণিজ্যিক জাহাজের মতোই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অনুমতি ছাড়াই প্রণালি অতিক্রমের চেষ্টা করে বাংলার জয়যাত্রা। রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে।
১৮ এপ্রিল, ২০২৬
ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনজীবী ঐক্য পরিষদের সবুজ প্যানেলের সমর্থনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ও ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।
১৮ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের ইনিংস যেন দুই ভিন্ন গল্পের সম্মিলন। একদিকে ছিল আশার শুরু, অন্যদিকে হতাশার শেষ। আর মাঝখানে লুকিয়ে ছিল সেই পুরোনো এক ব্যাধি-ডট বলের গোলকধাঁধা এবং মিডল অর্ডারের ভঙ্গুরতা। মিরপুরে নিউজিল্যান্ডের ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরু ছিল আত্মবিশ্বাসী। ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৪ রান-সমীকরণ তখন ছিল পুরোপুরি নাগালের মধ্যে। গ্যালারিতে জয়ের গন্ধ, ব্যাটিংয়ে ছন্দ। কিন্তু এরপরই যেন সবকিছু থমকে যায়। নিউজিল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত স্পেলের সামনে বাংলাদেশ ঢুকে পড়ে এক অদ্ভুত স্থবিরতায়। টানা ৯০ বলের মধ্যে কোনো বাউন্ডারি ছিল না-যা ওয়ানডে ক্রিকেটে কার্যত আত্মঘাতী। পুরো ইনিংসে ২৯১ বলের মধ্যে ১৬৬টি ডট বল, অর্থাৎ অর্ধেকেরও বেশি বলেই কোনো রান হয়নি। এখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। ম্যাচ শেষে সাইফ হাসান স্বীকার করেছেন, দৌড়ে রান নেওয়ার জায়গায় আরও উন্নতির সুযোগ আছে, যদিও উইকেটও ছিল চ্যালেঞ্জিং। তবে প্রশ্নটা হলো-এই 'উন্নতির' অপেক্ষা আর কতদিন?
১৮ এপ্রিল, ২০২৬
ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনজীবী ঐক্য পরিষদের সবুজ প্যানেলের সমর্থনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল, ২০২৬
দুই ওভারে বাংলাদেশের দরকার ছিল ৩৩ রান, হাতে স্রেফ ১ উইকেট। ৪৯তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ব্যক্তিগত ফিফটি তুলে নেন তাওহিদ হৃদয়। কিন্তু এর এক বল পরেই হেনরি নিকোলসের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। তাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে গেল বাংলাদেশ।
১৭ এপ্রিল, ২০২৬
৪১৯ জন হজযাত্রী নিয়ে মধ্যরাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছে হজের প্রথম ফ্লাইট। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৭ এপ্রিল, ২০২৬
শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে তিন দিনের সফরে শনিবার (১৮ এপ্রিল) ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।
১৭ এপ্রিল, ২০২৬
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত—রানের খাতা খোলার আগেই।
১৭ এপ্রিল, ২০২৬
ফুটবল বিশ্বকাপের উত্তাপের মাঝেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, আগামী জুনে বাংলাদেশে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৯, ১১ ও ১৪ জুন। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, আর শেষ ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। এর আগে বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্ভাব্য সূচি জানালেও পরে দুই সিরিজের তারিখে কিছু পরিবর্তন আনা হয়েছে।
১৭ এপ্রিল, ২০২৬
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ প্রথম ওয়ানডেতে শেষ দিকে লড়াই করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তাদের রান ২৪৭।
১৭ এপ্রিল, ২০২৬
সংস্কার কার্যক্রমে অগ্রগতি না থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি জুনের মধ্যে ছাড় দিচ্ছে না। সংস্থাটি জানিয়েছে, গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ না হওয়ায় এখনই অর্থ ছাড়ে তারা রাজি নয়। ওয়াশিংটনে আইএমএফ–বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদলের একটি সূত্র গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানা গেছে, ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় জুনে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পাওয়ার আশা ছিল সরকারের। তবে আইএমএফ স্পষ্ট করেছে, এই সময়ের মধ্যে সেই অর্থ মিলবে না। কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার আগে এখনো ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার পাওয়ার কথা রয়েছে।
১৭ এপ্রিল, ২০২৬
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ।
১৭ এপ্রিল, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের (ইসিআই) বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদের পর প্রায় ৯০ লাখ মানুষের নাম বাদ পড়েছে বলে জানা গেছে। এর মধ্যে বড় একটি অংশ মুসলিম ভোটার হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
১৭ এপ্রিল, ২০২৬
বৈদেশিক মুদ্রার বাজারে দেড় মাস বিরতির পর আবারও ডলার কিনতে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত বুধবার (১৫ এপ্রিল) বাজার থেকে ৭ কোটি ডলার কেনার পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আরও ৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ গত দুই দিনে বাজার থেকে মোট ১২ কোটি ডলার সংগ্রহ করা হলো। এর ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত আবারও ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) ডলারের ঘর ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৃহস্পতিবার চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে ৫ কোটি ডলার কেনা হয়েছে। এর আগে সর্বশেষ গত ২ মার্চ বাজার থেকে আড়াই কোটি ডলার কেনা হয়েছিল; তখন প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
১৬ এপ্রিল, ২০২৬
একসময় বাইশ গজে সতীর্থ হিসেবে দেশের হয়ে একসঙ্গে খেলেছেন তারা। সময়ের পরিক্রমায় এখন একজন দেশের ক্রিকেটের অভিভাবক, আরেকজন জাতীয় দলের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনায় এই দুই পরিচয়ই এখন গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবালের কমিটির অধীনে প্রথমবারের মতো সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
১৬ এপ্রিল, ২০২৬
গাজীপুরের পুবাইল এলাকায় একটি ফিলিং স্টেশনে তেলের মজুদে গরমিলের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জেলা প্রশাসনের যৌথ আভিযানিক দল। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুবাইলের মেসার্স হাবিব ফিলিং স্টেশনকে লক্ষ্য করা হয়।
১৬ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা আগে বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৫ এপ্রিল, ২০২৬
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কে চাষি, কে বর্গাচাষি, কে ভূমিহীন চাষি-এসব বিষয়ে অনেক সময় দলীয় নেতাকর্মীরাও সঠিক তথ্য জানেন না। তিনি বলেন, “আমি এই এলাকার সংসদ সদস্য হয়েও জানি না কে কৃষক কার্ডটি পেয়েছেন। এটাই বিএনপি—তারেক রহমানের বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি। বিএনপি কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে রাজনীতি করে না, বরং মানুষের উন্নয়নকে প্রাধান্য দেয়।”
১৫ এপ্রিল, ২০২৬
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়ে ৯৫তম হয়েছে। আগের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম। নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন। সম্প্রতি, হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে।
১৫ এপ্রিল, ২০২৬

