লোড হচ্ছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীরা। চট্টগ্রাম সিটি কলেজে সংগঠনটির সদস্যদের ওপর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর হামলার অভিযোগকে কেন্দ্র করে এই কর্মসূচি পালিত...
২২ এপ্রিল, ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অধিকাংশ শিক্ষার্থী মনে করেন, তাদের বিভিন্ন যৌক্তিক আন্দোলনের সময় তারা শিক্ষকদের সহযোগিতা বা সমর্থন পাননি। বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের লিংকার্স...
২১ এপ্রিল, ২০২৬
শিক্ষক সংকট, পদোন্নতি জটিলতা ও আইনগত অনিশ্চয়তা নিরসনের দাবিতে এক দিনের কর্মবিরতি এবং সমস্যা সমাধান না হলে পরদিন থেকে পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা। একই সঙ্গে প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
২০ এপ্রিল, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পোস্টার লাগিয়েছে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। রবিবার (১৯ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, রাতের আঁধারে একটি সংঘবদ্ধ গ্রুপ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পোস্টার লাগায়। এর মধ্যে রয়েছে জগন্নাথ হল, কলা ভবন, ডাকসু ক্যাফেটেরিয়া, শ্যাডো, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, হাকিম চত্বর, সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল মসজিদ, নাটমন্ডল, কার্জন হল, সুফিয়া কামাল হল, ফজলুল হক মুসলিম হল, হাজী মুহম্মদ মুহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, শামসুন্নাহার হল, সূর্যসেন হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল এবং আইন অনুষদ ভবনসহ বিভিন্ন এলাকা।
২০ এপ্রিল, ২০২৬
বিশিষ্ট গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রাশিদা সুলতানা ১৮ এপ্রিল ২০২৬ তারিখে কানাডায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...
২০ এপ্রিল, ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতার ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ১-৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ (১৮ এপ্রিল )শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এবি এম ওবায়দুল...
১৮ এপ্রিল, ২০২৬
বিভাগীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ তুলে আমরণ অনশনে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব মিয়া।
১৬ এপ্রিল, ২০২৬
ডাকসুর উদ্যোগে দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। ১৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে হকি ম্যাচ দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয়, যেখানে ৮–০ ব্যবধানে জয় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই প্রতিযোগিতা পুনরায় চালুর পেছনে রয়েছে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টা। খেলোয়াড়দের জন্য দেশের সবচেয়ে বড় এই প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাওয়ার পর তা পুনরায় চালুর দাবিতে তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও বৈঠক করেন।
১৬ এপ্রিল, ২০২৬
পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সাড়া পড়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বৃত্তিসহ বিভিন্ন প্রণোদনার মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং শিক্ষা গ্রহণে উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য। এ কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
১৫ এপ্রিল, ২০২৬
উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ এবং বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় ববি পরিবার।
১৪ এপ্রিল, ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার বরণ করে নেয় বাংলা নতুন বছরকে।
১৪ এপ্রিল, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এবারের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ ছিল প্রতীক, ঐতিহ্য ও সমকালীন ভাবনার এক অনন্য মেলবন্ধন। বাংলা সন ১৪৩৩ বরণ উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। এবার শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল পাঁচটি প্রধান মোটিফ, যার প্রতিটিই বহন করেছে আলাদা বার্তা।
১৪ এপ্রিল, ২০২৬
পয়লা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। বাংলা নববর্ষ ঘিরে প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থী, শিক্ষক, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। প্রতিটি প্রবেশমুখে তল্লাশি জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক ব্যক্তিদের ওপর রাখা হচ্ছে বিশেষ নজরদারি। পাশাপাশি ক্যাম্পাসের ভেতর ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
১৪ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে টাঙানো সব ধরনের ব্যানার ও বিলবোর্ড অপসারণের স্পষ্ট নির্দেশ থাকলেও তা মানছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গুরুত্বপূর্ণ স্থানে এখনো শোভা পাচ্ছে অভিনন্দনসংবলিত বিশাল ব্যানার।
১৪ এপ্রিল, ২০২৬
পয়লা বৈশাখ উদযাপনে রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছে এক প্রাণবন্ত উৎসবস্থলে। বৈশাখকে বরণ করতে ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা অনুষদ, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ও আশপাশের সড়কগুলোতে মানুষের ঢল নামে। সব বয়সী মানুষ, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে উৎসবের আমেজে। সকালবেলায় সূর্য ওঠার আগেই অনেকেই চলে আসেন প্রিয় এই প্রাঙ্গণে। লাল-সাদা পোশাকে সজ্জিত তরুণ-তরুণী, নারীদের খোঁপায় গাঁথা ফুল, পুরুষদের পাঞ্জাবিতে বৈশাখের ছোঁয়া—সব মিলিয়ে চারদিকে সৃষ্টি হয় এক বর্ণিল আবহ। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছর।
১৪ এপ্রিল, ২০২৬
নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যানবাহন চলাচল ও জনসাধারণের প্রবেশে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১২ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনাটি বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত। নির্দেশনা অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশপথ-শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল-সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।
১৩ এপ্রিল, ২০২৬
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির শাহাদাতের ৪০ দিন (চেহলাম) উপলক্ষে সেমিনারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও আল মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।
১২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। বাংলাদেশকে আমরা .....
১২ এপ্রিল, ২০২৬
যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে “স্কিল ইজ দ্য ফিউচার: যুব কর্মসংস্থান সামিট ২০২৬” শীর্ষক একটি সম্মেলন।
১২ এপ্রিল, ২০২৬
আবেগঘন এ প্রতিবাদী কর্মসূচিতে মার্কিন-ইসরাইলি হামলায় শহীদ ইরানি শহীদ শিশুদের প্রতীকী কফিন, রক্তাক্ত স্কুল ব্যাগ ও ছবি প্রদর্শনী এবং যুদ্ধবিরোধী স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানি শিশুদের রক্ষায় মার্কিন-ইসরাইলি আগ্রসান বিরোধী লড়াইয়ে শামিল হতে রক্ত ভেজা হাতের ছাপ দেন।...
১২ এপ্রিল, ২০২৬

