লোড হচ্ছে...
ইঁদুরের আক্রমণে আমন ধানের ফলন কম হওয়ার আশঙ্কায় কৃষকরা। তাদের অভিযোগ, এ বিপর্যয়ে কৃষি অফিস থেকে তারা কোনো পরামর্শ পাচ্ছেন না।
৫ দিন আগে

ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশকে ৯-২ গোলে হারিয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। অন্যদিকে শেষ ম্যাচের আগে চার পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে ছিল ইন্দোনেশিয়া।
৬ দিন আগে

ট্রাফিক-রমনা বিভাগে ১১৭, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫২, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১৩ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫৩, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫৭, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪২৫ ও ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬৩, ট্রাফিক-গুলশান বিভাগে ৫৬৯টি মামলা হয়েছে।
৬ দিন আগে

মোস্তাফিজের দুই ওভারেই আসে ৪১ রান। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই পাকিস্তানের হাতে চলে যায়। দলের অভিজ্ঞ পেসারের এমন পারফরম্যান্স নিয়ে লিটন বলেন, ‘ও আমাদের টিমের বেস্ট বোলার অনেক বছর ধরে। তো ক্রিকেটে আপনি কখনো একই ওয়েতে যেতে পারবেন না, আপস অ্যান্ড ডাউনস থাকবে। আমার কাছে মনে হয় তার জন্য আজকের দিনটা খুব একটা সুইটেবল ছিল না।’
৬ দিন আগে

গাজা শহরের মধ্যাঞ্চলে ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৫ ফিলিস্তিনির লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। টানা ১৭ দিন ধরে তল্লাশি চালানোর পর বুধবার (৩০ সেপ্টেম্বর) সিভিল ডিফেন্স এ তথ্য জানায়।
৬ দিন আগে

মন্ত্রী বলেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে। এ ব্যবস্থার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা যে কোনো ছোট ব্যবসায়ী যে কোনো ব্যাংক কিংবা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টে খুব সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন।
৬ দিন আগে

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়।
৭ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি পয়েন্ট দিয়ে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন ওই দুই আরোহী। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট তাদের মোটরসাইকেল থামানোর সঙ্কেত দেন। মোটরসাইকেলটি থামানোর পর সার্জেন্ট উল্টো পথে চলাচলের কারণ জানতে চান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী কর্তব্যরত সার্জেন্টের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
৭ দিন আগে

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়।
৭ দিন আগে

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা 'এফভি রিফাত' নামের একটি ফিশিং বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
৮ দিন আগে

বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো বেগবান করতে দুই দেশ একযোগে কাজ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
৮ দিন আগে

পাশাপাশি রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫০ লাখ টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান জামায়াত আমির।
৯ দিন আগে

নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর মধ্যে ১৩ হাজার ৮৫৪ জন চূড়ান্ত আবেদন জমা দিয়েছেন আর ৫৩০ জন দেননি।
৯ দিন আগে

বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৩। ফলে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ড্র করলে দুই দলেরই পয়েন্ট হবে ৪, আর তখন ইন্দোনেশিয়াকে হারিয়েও শীর্ষ দুইয়ে ওঠার সুযোগ থাকবে না বাংলাদেশের।
৯ দিন আগে

কোহলির আগে অবশ্য নিজের কাজটা করে দেন শুবমান গিল। রোহিত শর্মার সাথে উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করে ভারতকে ভালো শুরু এনে দেন তিনি। রোহিত ৩৫ বলে ৩২ রান করে আলজারি জোসেফের বলে ফিরে গেলেও গিল থামেননি।
৯ দিন আগে

লেবার পার্টির সম্মেলন সামনে রেখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে ফিলিস্তিন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েক ডজন শিক্ষাবিদ ও গবেষক। লিভারপুলে অনুষ্ঠেয়...
১০ দিন আগে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তারা। স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট ও সনদ যাচাইও শেষ হয়েছে। এরপর অপেক্ষা ছিল শুধু নিয়োগপত্রের। কিন্তু দীর্ঘ প্রায় আট মাসের অপেক্ষার পর নিয়োগপত্র হাতে নিতে গিয়ে জানতে পারেন- তাদের কেউ কেউ আর নিয়োগ পাচ্ছেন না। বাদ পড়ার কারণও জানানো হয়নি অনেককে।
১১ দিন আগে

গ্রুপ পর্বে বাংলাদেশের এখনো দুটি ম্যাচ বাকি। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দল সরাসরি ফাইনালে উঠবে। আর দুই গ্রুপের রানার্সআপ খেলবে ব্রোঞ্জ ফাইনালে।
১১ দিন আগে

পোস্টে সোহান দাবি করেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত সনদে কোনো সমস্যা নেই। তিনি বা তার পরিবারের কেউ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। নিয়োগের ক্ষেত্রে কোনো অসদুপায়ও অবলম্বন করেননি। এমনকি তার স্বাস্থ্য পরীক্ষাতেও কোনো সমস্যা পাওয়া যায়নি। এরপরও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে তাকে নেতিবাচক হিসেবে দেখিয়ে নিয়োগ আটকে দেয়া হয়েছে বলে অভিযোগ তার।
১১ দিন আগে

শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান ড. শফিকুল ইসলাম মাসুদ। তরুণদের মেধা ও যোগ্যতাকে দেশের কল্যাণে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
১১ দিন আগে


