লোড হচ্ছে...
‘সরকার আখচাষীদের সহযোগিতার জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দের অর্থ ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর কাছে পৌঁছে দেয়া হবে। আমি আশা করছি কৃষকদের এ সহযোগিতা তাদের আখ চাষে সহায়তা করবে।’
৬ দিন আগে

‘আজকে এই নবমীর দিনে দেশের সকল মানুষের কাছে, সকল ধর্মের মানুষের কাছে আমার প্রত্যাশা থাকবে, আসুন আমরা আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ করার জন্য একসাথে কাজ করি।’
৬ দিন আগে

আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।’
৬ দিন আগে

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
৬ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ের পর প্রথম রংপুর সফরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
৬ দিন আগে

প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এটাই হোক আমাদের প্রত্যাশা।’
৬ দিন আগে

সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, ‘প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানটির খোঁজখবর নেন। এ সময় তিনি কলেজের জন্য বালক ও বালিকা হোস্টেল, একটি বহুতল ভবন এবং একটি অডিটরিয়াম নির্মাণের দাবি জানান।’
৬ দিন আগে

সারাদেশে যে শান্তিপূর্ণভাবে উৎসাহসহকারে দুর্গোৎসব পালিত হচ্ছে সেটা দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং এখানে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
৬ দিন আগে

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে আয়োজিত দুইটি পথসভায় বক্তব্য দেবেন তিনি।
৬ দিন আগে

আফরোজা খানম বলেন, ‘ঐতিহ্যগতভাবেই বাংলাদেশ মানুষ সকল ধর্ম-মতের প্রতি শ্রদ্ধাশীল। সবাই স্বাধীনভাবে এদেশে তার ধর্ম-কর্ম পালন করে আসছে।’
৬ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর সফল করতে সংশ্লিষ্ট দফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেয়া হয়েছে। নগরীর উন্নয়ন পরিকল্পনার মধ্যে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ এবং গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণের পরিকল্পনা রয়েছে।
৬ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী দুর্গাপূজা উপলক্ষে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করে পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
৬ দিন আগে

‘ধর্মটা হতেই পারে আমার একটি ধর্ম, আপনার একটি ধর্ম। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটি আমাদের সবার। এই দেশটিতে আপনার যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে। এই দেশের প্রতি আপনার যেমন কর্তব্য আছে, আমারও এই দেশের প্রতি কর্তব্য আছে।’
৭ দিন আগে

‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।’
৭ দিন আগে

‘প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীকে অত্যন্ত ভালোবাসেন। এই অঞ্চলের উন্নয়ন নিয়ে তিনি অবগত আছেন। রাজশাহীর উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে।’
৭ দিন আগে

প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিরোধী দল অবশ্যই বিরোধিতা করবে, তবে তা হতে হবে গঠনমূলক। বিরোধিতার জন্যই বিরোধিতা করার পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
৭ দিন আগে

সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে নগরীকে পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘কেউ নিশ্চয়ই চান না তার সন্তান নোংরা, জীবাণুযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে বড় হোক। সন্তান শুধু নিজের বাসার আশপাশে থাকে না; স্কুল, কলেজ, খেলার মাঠসহ শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। তাই শুধু নিজের এলাকা নয়, পুরো শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে।’
৭ দিন আগে

দু’টি উৎসব এবার হচ্ছে রংপুরে। একটি হচ্ছে শারদীয় দুর্গোৎসব আরেকটি তারেক রহমান আসা উৎসব। স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী রংপুরকে বেছে নিয়েছেন পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
৭ দিন আগে

মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাংবিধানিক ভূমিকা রয়েছে। এ কারণে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলার ক্ষমতাও প্রধানমন্ত্রীর রয়েছে।
৭ দিন আগে

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণে নির্মাণ করা হয়েছে ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। প্রায় এক একর জায়গাজুড়ে নির্মিত স্মৃতিস্তম্ভটির গায়ে লেজার কাটিংয়ের মাধ্যমে খোদাই করা হয়েছে ৮৩৪ জন শহীদের নাম। সামনে স্থাপন করা হয়েছে ২০টি প্রতীকী সমাধিফলক।
৭ দিন আগে


