লোড হচ্ছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেশের পানিসংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা গেলে দেশের পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং বন্যা পরিস্থিতিতেও মানুষের জীবন, সম্পদ, গবাদিপশু ও ফসল রক্ষা করা সম্ভব হবে।
২০ এপ্রিল, ২০২৬
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বগুড়ায় গেলেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়ার সার্কিট হাউজে পৌঁছান। সেখানে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান। প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক ভিটায় পা রাখলেন তিনি। তার এই সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে বগুড়া শহর। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে করা হয়েছে রং ও সংস্কার কাজ। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে লাখো মানুষের সমাগমের আশা করা হচ্ছে। একইসঙ্গে গাবতলীর বাগবাড়ীতে, যা জিয়াউর রহমান-এর জন্মভিটা হিসেবে পরিচিত, নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
২০ এপ্রিল, ২০২৬
স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধী দলের ওপর আছর করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করেছিলেন, তখনকার বিরোধী দল বলেছিল— বিএনপিকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না। বর্তমান যারা বিরোধী দলে বসছে, এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত, এদের ভেতরেও আসর করে গিয়েছে।
১৪ এপ্রিল, ২০২৬
তারেক রহমান তার রাজনৈতিক কর্মকাণ্ড ও পরিকল্পনার মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর পথই অনুসরণ করছেন। তিনি বলেন, গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়নকে প্রাধান্য দিয়ে তারেক রহমান যে চিন্তা-ভাবনা করছেন, তা শহীদ জিয়ার আদর্শেরই প্রতিফলন, বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
১৪ এপ্রিল, ২০২৬
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, শুধু সেনাবাহিনী নয়—দেশের প্রতিটি সেক্টরের সংস্কার এবং প্রতিটি মানুষের উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
১২ এপ্রিল, ২০২৬
পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে এই পরিষদ গঠন করা হয়েছে।
৪ এপ্রিল, ২০২৬
বাংলাদেশে বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বাধীন নতুন সরকারের এক মাস পূর্ণ হয়েছে। এই স্বল্প সময়ে সরকারের নেওয়া নানা পদক্ষেপ, পরিকল্পনা ও সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে নানা আলোচনা ও মূল্যায়ন। কেউ দেখছেন আশার আলো, আবার কেউ তুলছেন প্রশ্ন—পরিবর্তনের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হচ্ছে?
১৮ মার্চ, ২০২৬
পবিত্র শবেকদরের সরকারি ছুটির দিনও মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। দুপুর ২টায় সচিবালয়ের এক নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
১৭ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার সময় হাততালি দিয়ে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি যখন তার বক্তব্যে 'সবার আগে বাংলাদেশ'...
১২ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অপহরণের শিকার স্কুল ছাত্রকে উদ্ধারের ঘটনায় চার অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
১৮ ফেব্রুয়ারি, ২০২৬

