লোড হচ্ছে...
বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বাড়া সাধারণভাবে ইতিবাচক। তবে প্রতিশ্রুতির অর্থ হাতে আসা এবং উন্নয়ন প্রকল্পে ব্যয় হওয়ার মধ্যে ব্যবধান রয়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসের তথ্য সেই পার্থক্যকেই সামনে এনেছে। এক দিকে নতুন প্রতিশ্রুতির অঙ্ক বেড়েছে, অন্য দিকে প্রকল্প সহায়তার অর্থছাড় কমেছে প্রায় ৪৩ শতাংশ। একই সময়ে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপও বেড়েছে।
১ দিন আগে

নতুন প্রকল্প পরিচালককে স্বাগত জানিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম বড় প্রকল্প। এটি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
১ দিন আগে

এডিপির সাফল্য শুধু বরাদ্দের আকার দিয়ে বিচার করা যায় না। প্রকল্প সময়মতো শেষ হচ্ছে কি না, ব্যয়ের বিপরীতে বাস্তব অগ্রগতি কতটা, সংশোধনের মাধ্যমে ব্যয় ও মেয়াদ বাড়ছে কি না এবং জনগণ নির্ধারিত সময়ে সুফল পাচ্ছে কি না- এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। চলতি অর্থবছরের প্রথম তিন মাসের পরিসংখ্যান তাই শুধু ব্যয়ের হিসাব নয়; উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনার সক্ষমতা মূল্যায়নেরও একটি সুযোগ।
২ দিন আগে

নবায়নযোগ্য জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং মানবসম্পদ উন্নয়নও দুই প্রধানমন্ত্রীর আলোচনায় স্থান পাবে। দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, জ্বালানি সঙ্কট মোকাবেলায় সহযোগিতা এবং রোহিঙ্গা সঙ্কটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করবে। দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে নতুন সহযোগিতা কাঠামো, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে আরো এগিয়ে নেয়াই এ সফরের লক্ষ্য।
৪ দিন আগে

এই মেগা প্রকল্পের ৫% থেকে ১০% বর্তমানে মাঠপর্যায়ে বাস্তবায়নের মুখ দেখেছে। মোট ৩০টি আন্তঃনদী সংযোগ প্রকল্প (১৬টি উপদ্বীপীয় বা পেনিনসুলার এবং ১৪টি হিমালয়ভিত্তিক) চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কেন-বেতোয়া লিংক প্রজেক্ট বর্তমানে নির্মাণের পর্যায়ে রয়েছে। এর জন্য ২০২০-২১ সালের মূল্যস্তর অনুযায়ী মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৪ হাজার ৬০৫ কোটি রুপি (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৮ হাজার কোটি টাকার বেশি)।
৫ দিন আগে

থানাপ্রতি গড়ে দুটিরও কম গাড়ি, তার বড় অংশ আবার পুরনো। এই বাস্তবতায় বাংলাদেশ পুলিশের যানবাহন সক্ষমতা বাড়াতে দু’টি বড় প্রকল্প একনেকের বিবেচনার জন্য প্রস্তুত করা হয়েছে। দুই প্রকল্পে মোট পাঁচ হাজার ৮৩০টি যানবাহন কেনা হবে। ব্যয় ধরা হয়েছে ছয় হাজার ৬০৯ কোটি টাকার বেশি, যার পুরোটাই সরকারি কোষাগার (জিওবি) থেকে। দু’টি প্রকল্পেরই উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পুলিশ। মেয়াদ ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন, কাজ হবে সারা দেশে।
৮ দিন আগে

বৈঠকে জানানো হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন চলমান ১১৫৩টি প্রকল্পের তালিকা কমিটির সদস্যদের সরবরাহ করা হয়েছে। এসব প্রকল্পের পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র উপস্থাপন করে সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, সে বিষয়েও কমিটিকে অবহিত করা হয়।
১০ দিন আগে

৩০ মাসের গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতালের কাজ শেষ হয়নি ১২ বছরেও। দফায় দফায় মেয়াদ বাড়ানোয় প্রকল্পটির ব্যয় বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।
১০ দিন আগে

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকা। রাজধানী ঢাকার কাছাকাছি হলেও যানজট ও দুর্বল গণপরিবহন ব্যবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা কমছে, পরিবহন ব্যয় বাড়ছে এবং শিল্প-বাণিজ্যের সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে।
১০ দিন আগে

কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষি সম্প্রসারণসেবায় স্যাটেলাইট ও ড্রোনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ খাদ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে...
১৩ দিন আগে

তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।
১৪ দিন আগে

মানসিক স্বাস্থ্য এখন সারাবিশ্বেই একটি বড় জনস্বাস্থ্য সঙ্কটে পরিণত হয়েছে। যুদ্ধ-সঙ্ঘাত, দ্রুত পরিবর্তনশীল লাইফস্টাইল, একাকীত্ব ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর ক্ষত তৈরি করছে। প্রযুক্তির যুগে আমরা আপাতদৃষ্টিতে পরস্পরের সাথে যুক্ত মনে হলেও ভেতরে ভেতরে প্রত্যেকেই একেকটি বিচ্ছিন্ন ‘দ্বীপে’ পরিণত হচ্ছি। বিশেষ করে তরুণ ও কিশোর-কিশোরীরা এর বড় শিকার।
১৪ দিন আগে

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের উন্নয়নে জাপানের ক্রমবর্ধমান সহযোগিতার জন্য তিনি জাইকাকে ধন্যবাদ জানান। একইসাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে নতুন প্রকল্প গ্রহণ এবং সহযোগিতা সম্প্রসারণের আহবান জানান।’
১৪ দিন আগে

তিনি সাবেক কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানের নিজ উপজেলা গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা এবং তার আত্মীয়। এ অবস্থায় তার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা, যোগ্যতা ও প্রযোজ্য সরকারি বিধিবিধান অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
১৫ দিন আগে

সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগ মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত।
১৬ দিন আগে

‘বাংলাদেশের কৃষি খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। এগ্রো ট্যুরিজম এ ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এখানে কৃষক শুধু ফসল বিক্রি করেন না, বরং কৃষির সাথে সম্পৃক্ত অভিজ্ঞতাকেও পর্যটকদের কাছে তুলে ধরতে পারেন। স্মার্ট কৃষিই হতে পারে বাংলাদেশের কৃষি খাতের পরবর্তী অগ্রযাত্রার অন্যতম ভিত্তি, আর ‘সুখের খামার’ সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়ার একটি উদ্যোগ।’
১৭ দিন আগে

২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৮ দিন আগে

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ দিন আগে

বাগেরহাটের রামপালে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমসহ (বিইএসএস) ৪৪২ মেগাওয়াট ক্ষমতার বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।...
২০ দিন আগে

মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ চার হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন এক হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।
২০ দিন আগে


