লোড হচ্ছে...
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা, বিক্ষোভ ও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। সকাল থেকেই কয়েকটি কেন্দ্রে অভিযোগ-পাল্টা অভিযোগের পাশাপাশি ইভিএম ত্রুটির ঘটনাও সামনে এসেছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন তৃণমূল প্রার্থী চন্দন মন্ডল সেখানে পৌঁছান। অভিযোগ, তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি সমর্থকরা। বিজেপির দাবি, ভোট শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু ওই প্রার্থী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৩ এপ্রিল, ২০২৬
মঙ্গলবার (১৫ এপ্রিল) মহাদেবপুর থানাধীন সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তর পাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম, পিতা—মৃত তছির উদ্দিনের একটি পুরাতন পুকুর খননের সময় স্থানীয় লোকজন একটি রাধাকৃষ্ণের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার করেন। সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধারকৃত মূর্তিটি জব্দ করেন। মূর্তিটির ওজন ৭ কেজি ৭০০ গ্রাম।
১৫ এপ্রিল, ২০২৬

