লোড হচ্ছে...
পুলিশের অভিযানে গ্রেফতার আসামিরা হলেন, গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম মিজু (৩০), ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগ সদস্য মো: সম্রাট ইসলাম (৩৭), গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: নাদিম আলম (৩৪) ও গোপালপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: কেতাব আলীম মণ্ডল (৬০)।
৬ ঘণ্টা ৩০ মিনিট আগে

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের নাশকতার অভিযোগে, কালিয়াকৈরের আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি আব্দুল আলীমকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৬ ঘণ্টা ৪৬ মিনিট আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো: শরীফ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এই ছাত্রলীগ নেতার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
৭ ঘণ্টা ৫৭ মিনিট আগে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সাথে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আসুন, কোনো পূর্বশর্ত ছাড়াই আমরা এক কক্ষে বসি।’
১৮ ঘণ্টা ৫০ মিনিট আগে

রোববার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় হামাসের ‘রাফাহ’ ব্রিগেডের শীর্ষ কমান্ডার সামির আবু ইউনুস (৫৩) নিহত হয়েছেন। ২০২৫ সালের যুদ্ধবিরতি সত্ত্বেও চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ১,৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
২১ ঘণ্টা ৫ মিনিট আগে

জেরুসালেম পোস্টের বরাতে নয়া দিগন্ত অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলে সরকার গঠন নিয়ে গাদি আইজেনকটের জোটে অভ্যন্তরীণ মতবিরোধ দেখা দিয়েছে। মূলত অতি-রক্ষণশীল হরেদি দলগুলোকে জোটে নেয়া এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের (মিলিটারি কনস্ক্রিপশন) বিষয়ে ছাড় দেয়ার প্রশ্নে আইজেনকট ও আভিগডোর লিবারম্যানের মধ্যে মতভেদ চলছে।
২৩ ঘণ্টা ৪৪ মিনিট আগে

বরিশালের উজিরপুরে জি এম খান শাওন নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জি এম খান শাওন উজিরপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
১ দিন আগে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য ডানপন্থী নেতা হামাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে দেশটির আরব আইনপ্রণেতাদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৩ নভেম্বর) ইসরাইলের আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকট।
১ দিন আগে

ইয়াসিন ও তার ভাই পথে পথে বাদাম ও পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করে। দারিদ্র্যের কারণে দুই ভাইয়ের কেউই এখন পর্যন্ত পড়াশোনার সুযোগ পায়নি। তবে দুই ভাইয়ের মধ্যে ইয়াসিনের পড়ালেখার প্রতি আগ্রহ রয়েছে। অন্যদিকে তার ভাইকে পড়াশোনার বিষয়ে জিজ্ঞেস করা হলে সে আগ্রহ প্রকাশ করেনি।
১ দিন আগে

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে।
২ দিন আগে

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের ওপর স্থলপথে অবরোধ আরোপের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পকে। সম্প্রতি মার্কিন ‘টাস্কফোর্স আইরন গেট’ গঠন এই পরিকল্পনার অংশ হলেও এটি প্রকৃত কৌশল থেকে নজর ঘোরানোর ধোঁয়াশাও হতে পারে।
২ দিন আগে

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও গাদি আইজেনকোটের বৈঠকে ইরানে তাৎক্ষণিক যুদ্ধের প্রয়োজন নেই বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করলে ইসরাইলের যোগ দেওয়া উচিত বলে মত দেওয়া হয়।
২ দিন আগে

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
৩ দিন আগে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সমাবেশের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
৩ দিন আগে

‘সিলেটে সভা করেছেন বলেই যে তিনি সিলেট সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন, তা নয়। বাংলাদেশ-ভারত সীমান্ত প্রায় চার হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ। তিনি কোন পথে এসেছেন, তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে বলে আশা করছি।’
৩ দিন আগে

লাশটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করেছে।
৩ দিন আগে

ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন 'ইয়াশার' পার্টির নেতা গাডি আইজেনকোট। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত জাতীয় নিরাপত্তা ইস্যুতে অতিরিক্ত সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।
৪ দিন আগে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের একটি ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের একটি গোপন সমাবেশ নিয়ে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়েছে
৪ দিন আগে

যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।
৪ দিন আগে

জয়পুরহাটের আক্কেলপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
৪ দিন আগে


