লোড হচ্ছে...
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের সদস্যদের লক্ষ্য করে চালানো বিমান হামলায় ভুলবশত দেশটির যুদ্ধবিমান একটি গ্রামীণ বাজারে আঘাত হানে। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন বরে আশংকা করা হচ্ছে।হামলাটি হয় ইয়োবি রাজ্যের জিল্লি গ্রামে, যা বর্নো রাজ্যের সীমান্তবর্তী এলাকা এবং বোকো হারামের ঘাঁটি হিসেবে পরিচিত। রোববার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এ হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা লাওয়ান জান্না নুর গেইদাম জানান, মোট হতাহতের সংখ্যা প্রায় ২০০ জনের কাছাকাছি।
১৩ এপ্রিল, ২০২৬
লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
১০ এপ্রিল, ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
১০ এপ্রিল, ২০২৬
গাজা স্ট্রিপ থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আল জাজিরা মুবাশের প্রতিনিধি মোহাম্মদ উইশাহ ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) গাজা সিটির পশ্চিমে আল-রাশিদ রোডে উইশাহের গাড়িতে এ হামলা করে ইসরায়েল। হামলায় গাড়ি বিস্ফোরিত হয়ে নিহত হন তিনি।
৯ এপ্রিল, ২০২৬
ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি নাগরিক শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছায়। নিহত শাহ আলম সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি ছিলেন। গত ১ এপ্রিল স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে ফুজাইরার দিব্বা এলাকায় এ ঘটনা ঘটে। সে সময় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর সৃষ্ট ধ্বংসাবশেষ তার ওপর পড়ে তিনি নিহত হন
৯ এপ্রিল, ২০২৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলী হোসেন (৪৯) নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোররাতে সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন স্থানীয় ধবলগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।
৮ এপ্রিল, ২০২৬
যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য আনলোডের সময় ক্রেনের তার ছিঁড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিটিআই মাঠে ঘটে। ভারতীয় একটি ট্রাক থেকে লোহার শিট বাংলাদেশি ট্রাকে আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে পড়ে শ্রমিক শাহাজান আলী (৫৬) ও সোহেল (৫২) গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহাজান আলীকে মৃত ঘোষণা করেন।
৮ এপ্রিল, ২০২৬
মময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
৭ এপ্রিল, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ থাকা শরিফা খাতুন নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ( ৫ মার্চ ) বিকালে উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার...
৫ এপ্রিল, ২০২৬
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল...
৫ এপ্রিল, ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় উল্টোপথে বেপরোয়া গতিতে চালিত একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশা চালকের নাম ফিরোজ আহমেদ (৫০) জানা গেছে। তবে যাত্রীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৩ এপ্রিল) রাত ১টার দিকে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
৪ এপ্রিল, ২০২৬
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় গত মঙ্গলবার বিকেলে সংঘটিত এক নির্মম হত্যাকাণ্ডে নিরপরাধ উজ্জ্বল কর্মকার নিহত হয়েছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।...
৩ এপ্রিল, ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নলকা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
৩ এপ্রিল, ২০২৬
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আইএসআইএস-সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী এডিএফ-এর হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এসময় ৪৪টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয় । খবরটি জানায় আল জাজিরা। আঞ্চলিক সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জুলেস চিকুদি এনগোঙ্গো বৃহস্পতিবার (২ এপ্রিল) জানান, হামলা ঘটেছে ইতুরি প্রদেশের মাম্বাসা অঞ্চলের বাফওয়াকোয়া এলাকায়। এ হামলার জন্য “অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস” (এডিএফ) গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। উগান্ডার সাবেক বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত এ গোষ্ঠী আইএসআইএসের প্রতি আনুগত্য ঘোষণা করেছে।
৩ এপ্রিল, ২০২৬
ময়মনসিংহের গৌরীপুরে দ্রুত গতির একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় বাবুল (৪৫) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর...
২ এপ্রিল, ২০২৬
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অজ্ঞাত একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়া এলাকায় ঘটে। নিহতরা হলেন গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের আব্দুল বারেক (৫৩) এবং মো. মোস্তফা (৫২)। তাদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
১ এপ্রিল, ২০২৬
রাজবাড়ী সদর উপজেলায় তেল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাহতীর মোল্লা (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার বানিবহ হরাই ব্রিজ এলাকায়...
৩১ মার্চ, ২০২৬
ময়মনসিংহ-ফুলবাড়ীয়া দাপুনিয়া এলাকায় সড়কে ট্রাক লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ৪ যাত্রী আহত হয়েছেন। ...
৩১ মার্চ, ২০২৬
ঈদযাত্রার ১৫ দিনে দেশে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এই সময়ে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১০৪৬ জন আহত হয়েছেন
৩০ মার্চ, ২০২৬
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৯...
২৯ মার্চ, ২০২৬

