লোড হচ্ছে...
আজ ঢাকা মহানগর দক্ষিণ ও নিজের নির্বাচনী এলাকার মোট আটটি স্থানে নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান। সকাল ১১টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে তিনি ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন। তারেক রহমানের আজকের দিনের কর্মসূচি শুরু হবে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে আয়োজিত জনসভার মাধ্যমে। ধারাবাহিকভাবে তিনি দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে এবং দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডের জনসভায় উপস্থিত হবেন। বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে ভাষণ দেওয়ার পর তিনি বিকেল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডের জনসভায় অংশ নেবেন। বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-শ্যামপুর রোড এবং বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে। দিনের সর্বশেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে আয়োজিত জনসভার মাধ্যমে তিনি আজকের নির্বাচনী প্রচার সমাপ্ত করবেন।
৯ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির নির্বাচনী জনসভা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। এরপর বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন। এরই মধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ভোর থেকেই বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। সব মিছিলের গন্তব্য আলিয়া মাদ্রাসা মাঠ। তাদের হাতে দলীয় প্রতীক ধানের শীষসংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। অনেকেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের মনোগ্রামসংবলিত টি-শার্ট পরিহিত ছিলেন। নগরের জিন্দাবাজার ও চৌহাট্টা পয়েন্টসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসা মাঠের দিকে যেতে দেখা যায়।
২২ জানুয়ারি, ২০২৬

