লোড হচ্ছে...
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশীয় সংস্কৃতি ধারণ, লালন ও বিকাশের লক্ষ্যে এতিম, দৃষ্টিপ্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
১৫ এপ্রিল, ২০২৬
মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার হতে পারে ৪ দশমিক ৭ শতাংশ। এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
১৪ এপ্রিল, ২০২৬
মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি আশা প্রকাশ করেন, বইটি পাঠকদের চিন্তা-চেতনায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশ গঠনে নতুন দিকনির্দেশনা দেবে।
১৪ এপ্রিল, ২০২৬
পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মাসুদ রানা সরকার (২৮)। তিনি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঘনিমহেশপুর গ্রামের শরিফ সরকারের ছেলে।
১৪ এপ্রিল, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিহতের পরিবারের দাবি- হত্যার পর সহকর্মী ও মালিক পক্ষের কেউ তার লাশ ঝুলিয়ে রেখেছে।
১৪ এপ্রিল, ২০২৬
গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে মেহেরপুরে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। এবারের বৈশাখের শ্লোগান “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান।
১৪ এপ্রিল, ২০২৬
“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৪ এপ্রিল, ২০২৬
যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে আজ (মঙ্গলবার) খুলনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্যে ছিল বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৪ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিম হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুনতাজুল ইসলাম। সোমবার (১৩ এপ্রিল) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৪ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের কর্ণফুলি নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি পণ্যসহ ১৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কর্ণফুলি থানা-এর ব্রিজঘাট সংলগ্ন নদীপথে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
১৪ এপ্রিল, ২০২৬
“নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো” স্লোগানকে ধারণ করে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রমনা পার্ক-এর অরুণোদয় গেটে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ঢাকা-বরো আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন এবং দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানসুরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
১৪ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে টাঙানো সব ধরনের ব্যানার ও বিলবোর্ড অপসারণের স্পষ্ট নির্দেশ থাকলেও তা মানছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গুরুত্বপূর্ণ স্থানে এখনো শোভা পাচ্ছে অভিনন্দনসংবলিত বিশাল ব্যানার।
১৪ এপ্রিল, ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৪ এপ্রিল, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক উপ-সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
১৩ এপ্রিল, ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়।
১৩ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে...
১৩ এপ্রিল, ২০২৬
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
১৩ এপ্রিল, ২০২৬
কৃষির আধুনিকায়ন এবং হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩ এপ্রিল, ২০২৬
খুলনার কয়রায় তরমুজবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মজিবার মোড়ল (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
১৩ এপ্রিল, ২০২৬
তেল পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে জরিমানা করা হয়েছে।
১৩ এপ্রিল, ২০২৬

