লোড হচ্ছে...
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ১৫ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৮০ শিশু।
২০ এপ্রিল, ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের নামে মধুমতি ব্যাংকে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লক করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
২০ এপ্রিল, ২০২৬
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন যুবদলের এক নেতা।
২০ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরানের প্রতি আবারও অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তুরস্কের আনতালিয়া ডিপ্লোমাসি ফোরামের পার্শ্ববৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান। রোববার (১৯ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া ছয়টি দেশের তালিকায় বাংলাদেশের জাহাজ অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় ওয়ানডেতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুরু থেকেই পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড ক্রিকেট দল-এর ব্যাটাররা। সোমবার (২০ এপ্রিল) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। তবে শুরু থেকেই তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের গতিময় বোলিংয়ে চাপে পড়ে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি।
২০ এপ্রিল, ২০২৬
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে ফেরা এবং দেশের অভ্যন্তরে সফরকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশাবলি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১৬ এপ্রিল এ নির্দেশনা জারি করা হলেও তা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী আগের ২০২৪ সালের ২৭ আগস্টের নির্দেশাবলি বাতিল হয়ে নতুন নিয়ম প্রতিস্থাপিত হবে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বিদেশ গমন ও দেশে ফেরার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী বা উপমন্ত্রীর একান্ত সচিব তার নির্দেশনা অনুযায়ী উপস্থিত থাকবেন।
২০ এপ্রিল, ২০২৬
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে ২৬ রানে হারের পর সিরিজে সমতা ফেরাতে মরিয়া স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে সোমবার সকাল ১১টায় মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথম ম্যাচে তুলনামূলক কম শক্তিশালী দল মনে করা হলেও নিউজিল্যান্ডের কাছে হারায় সমালোচনার মুখে পড়ে টাইগাররা। ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস দেখা গেছে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাসকিন আহমেদদের।
২০ এপ্রিল, ২০২৬
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) এই কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর সহকারী পরিচালক হাসানুল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বগুড়ায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
২০ এপ্রিল, ২০২৬
সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটি জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) থেকে ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বৃদ্ধি করা হবে।
২০ এপ্রিল, ২০২৬
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদে সভাপতি হিসেবে ড. আলী আফজাল এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে আবদুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। শনিবার ভোট...
২০ এপ্রিল, ২০২৬
রাজনৈতিক প্রতিহিংসার কারণে জাতীয়করণ থেকে বাদ পড়েছে ৪ হাজার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়—এমন দাবি করেছেন মামুনুর রশিদ খোকন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। রোববার...
২০ এপ্রিল, ২০২৬
এপ্রিল মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স।
১৯ এপ্রিল, ২০২৬
ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্ল্যাটফর্মটির মুখপাত্র শাহরিন সুলতানা ইরা ও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ দলটির অন্তত ৩০ জন নেতা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন প্ল্যাটফর্মের আরও অন্তত ১৩ জন নেতা দলটিতে যুক্ত হয়েছেন।
১৯ এপ্রিল, ২০২৬
রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ)-এর শীর্ষ নেতৃত্বসহ ৩৩ জন নেতা-কর্মী রোববার (১৯ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। দুপুরে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করা হবে।
১৯ এপ্রিল, ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শনিবার (১৮ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে এ ঘটনা ঘটেছে বলে সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেল নেওয়ার জন্য পাম্পে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। তেল পাম্পে সারাদিন অবস্থান করার কারনে ব্যাহত হচ্ছে দিনের অন্যান্য কাজ।
১৮ এপ্রিল, ২০২৬
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য নির্ধারিত খাদ্য সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি তালিকায় প্রতিদিন রোগীদের জন্য নির্দিষ্ট পরিমাণ খাদ্য ও পথ্যাদির উল্লেখ থাকলেও বাস্তবে তার বড় অংশই মিলছে না বলে অভিযোগ করেছেন রোগী ও হাসপাতাল সংশ্লিষ্টরা।
১৮ এপ্রিল, ২০২৬
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় হাওরে ধান কাটা ও মাড়াই করার সময় এসব ঘটনা ঘটে।
১৮ এপ্রিল, ২০২৬
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী ফেরিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণায় জড়িত জুয়াড়ি চক্রের চার সদস্যকে আটক করেছে নৌ পুলিশ।
১৮ এপ্রিল, ২০২৬
পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন সবুজের ফেরিওয়ালা খ্যাত কলেজ অধ্যক্ষ আরিফুর রহমান। এছাড়া বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
১৮ এপ্রিল, ২০২৬

