লোড হচ্ছে...
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় সোমবার (১৩ এপ্রিল) খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
১৩ এপ্রিল, ২০২৬
ক্রিকেটে কোচিং উন্নয়নের ধারায় নতুন মাইলফলক স্থাপন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ ১৬ বছর পর আয়োজিত লেভেল-থ্রি কোচিং কোর্সে অংশ নেয়া সকল কোচই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এই কোচিং কোর্সে অংশ নিয়েছিলেন মোট ৩০ জন সাবেক জাতীয় ক্রিকেটার, ছিলেন শিক্ষার্থীর ভূমিকায়।
১৩ এপ্রিল, ২০২৬
ব্যাংক খাতে স্বচ্ছতা আনতে বড় ধরনের সংস্কার শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোর দেয়া মৌখিক তথ্যের ভিত্তিতে নয়, বরং বাজারে প্রতিদিন আসলে কী দরে লেনদেন হচ্ছে, তার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে মানি মার্কেটের সুদের হার। আন্তর্জাতিক মানদণ্ড ‘এসওএফআর’-এর আদলে দেশে নতুন এই পদ্ধতি চালু করা হচ্ছে।
১৩ এপ্রিল, ২০২৬
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে এবং এ আন্দোলনকে ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য। সরকারের দ্বৈত নীতির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, একসময় গণভোট হারাম, আবার অন্য সময় অর্ধেক হালাল। আমরা এটি পার্লামেন্টে বলেছি। আপনারা দেখেছেন আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরাও সমানতালে চালিয়েছি। আলহামদুলিল্লাহ, সুযোগ পাই বা না পাই, আমরা কণ্ঠ বন্ধ করিনি। কারণ, জনগণ আমাদের তাদের অধিকারের পক্ষে কথা বলতেই সেখানে পাঠিয়েছে। মুখ বন্ধ করে বসে থাকার জন্য নয়, বরং তাদের অধিকার আদায়ের দাবি জানানোর জন্য পাঠিয়েছে।
১৩ এপ্রিল, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎকালে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
১৩ এপ্রিল, ২০২৬
গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও পুনর্গঠন ইস্যুকে কেন্দ্র করে সদ্যবিদায়ী পাঁচজন মানবাধিকার কমিশনার একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। চিঠিতে সংসদে উত্থাপিত কিছু তথ্যকে “ভুল ও বিভ্রান্তিকর” বলে উল্লেখ করা হয়েছে এবং একই সঙ্গে ভবিষ্যৎ আইনের গুণগত মান নির্ধারণে সুস্পষ্ট মানদণ্ড প্রস্তাব করা হয়েছে।
১৩ এপ্রিল, ২০২৬
নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যানবাহন চলাচল ও জনসাধারণের প্রবেশে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১২ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনাটি বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত। নির্দেশনা অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশপথ-শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল-সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।
১৩ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের উদ্যোগে “আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬” আজ সকালে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায়...
১২ এপ্রিল, ২০২৬
রাজধানীর একটি ব্যস্ততম সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরা গাছ এখন সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মৃত অবস্থায় থাকা এই গাছটি...
১২ এপ্রিল, ২০২৬
রাজধানীর ব্যস্ততম সড়কের পাশে মরা গাছ এখন সাধারণ মানুষের জন্য আতঙ্কে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে মৃত অবস্থায় পড়ে থাকা এই গাছ যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানি বা যানচলাচল বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
১২ এপ্রিল, ২০২৬
অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গুম, মানবাধিকার, সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে।
১২ এপ্রিল, ২০২৬
মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ ১৬টি অধ্যাদেশের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এসব অধ্যাদেশে কোনো অস্পষ্টতা বা অস্বচ্ছতা নেই বলেও তিনি মন্তব্য করেন।
১২ এপ্রিল, ২০২৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে সভাটি অনুষ্ঠিত হয়।
১২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। বাংলাদেশকে আমরা .....
১২ এপ্রিল, ২০২৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে দুটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করা হয়েছে।
১২ এপ্রিল, ২০২৬
ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
১২ এপ্রিল, ২০২৬
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৯ ও ১০ মাস বয়সী আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ১২ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৩ শিশু।
১২ এপ্রিল, ২০২৬
গ্রাহক হয়রানি ও জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে নগরীর কুমারপাড়ায় অবস্থিত গুলগফুর ফিলিং স্টেশনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
১২ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন কথিত পীর শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীর (৫২)। শনিবার উপজেলার ফিলিপনগর গ্রামে তার নিজ আস্তানায় কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষের হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাস্টার্স পাস করা এই সাবেক শিক্ষক কীভাবে ‘পীর’ হয়ে উঠলেন এবং কেনই বা তাকে প্রাণ দিতে হলো, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১২ এপ্রিল, ২০২৬
বান্দরবানের সাঙ্গু নদীর তীরে ফুল নিবেদন ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘বিজু’ এবং তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ‘বিষু’ উৎসব।
১২ এপ্রিল, ২০২৬

