লোড হচ্ছে...
জেলা বিএনপির সদস্য ও হুইপ দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই নাটোরে দলটির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। কিন্তু কোনো দমন-পীড়নই বিএনপিকে দুর্বল করতে পারেনি। এতে দলটি আরো শক্তিশালী হয়েছে। তিনি দমন-পীড়নের রাজনীতি পরিহার করে দেশের উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
১৫ দিন আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, মানুষের সেবাই একজন রাজনীতিবিদের মূল দায়িত্ব। তিনি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাই ক্ষমতায় থাকাকালীন মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় বিষয়। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৪ এপ্রিল, ২০২৬
২০০৮ সালে দায়ের করা কর ফাঁকির মামলায় আদালত বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন । রোববার (১১ জানুয়ারি) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দুলু।
১১ জানুয়ারি, ২০২৬

