লোড হচ্ছে...
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি ‘আদি ঢাকা’র বিলুপ্তপ্রায় ঐতিহ্য ও রূপ ফিরিয়ে আনার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। আদি ঢাকাকে কেন্দ্র করেই আজকের এই মেগাসিটি গড়ে উঠেছে। এর ঐতিহাসিক স্থানগুলোর গুরুত্ব অপরিসীম। তাই অতীতের কোনো নিদর্শন আর নষ্ট হতে দেয়া যাবে না।’
৮ দিন আগে

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। এই অবস্থানকে আরো এগিয়ে নিতে হবে।
৮ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৬৯ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ১০৫ জন, মিরপুর বিভাগে ১০৬ জন, গুলশান বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৫ জন, গোয়েন্দা বিভাগে দুইজন ও সিটিটিসি বিভাগে একজন।
৯ দিন আগে

উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরো এগিয়ে আগামী দু-তিন ঘণ্টার মধ্যে মিয়ানমারের কিয়াইকতো এলাকার ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে।
৯ দিন আগে

চলমান এ জরিপ গতকাল শুরু হয়েছে এবং আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটিতে দৈবচয়ন ভিত্তিতে ৩০টি করে মোট দুই হাজার ২৫০টি বাড়ি থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। জরিপের মাধ্যমে ডিএসসিসির ১০টি অঞ্চলের মশার প্রাদুর্ভাব ও এডিস মশার লার্ভার প্রধান উৎসগুলো চিহ্নিত করা হবে।
৯ দিন আগে

আদাবর থানা পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে খুরশিদ আলম খানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মুখোশধারী ব্যক্তি শ্যামলী হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোডের ৪১ ও ৪২ নম্বর প্লটে নির্মিত একটি ভবনে হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। হামলাকারীরা প্রধান ফটকে চাপাতি দিয়ে কুপিয়ে দরজা-জানালা ভাঙচুর করে। এ ঘটনায় আদাবর থানায় মামলা করা হয়। মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের অবস্থান শনাক্ত করে পুলিশ।
৯ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৩৬, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৮৩, তেজগাঁও বিভাগ ১০১, মিরপুর বিভাগ ৯৬, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৩৭, গোয়েন্দা বিভাগ তিন ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে।
১০ দিন আগে

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১০ দিন আগে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে।
১১ দিন আগে

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে তারা সুযোগ বুঝে ঢাকা মেডিক্যালের রোগীর স্বজনদের কাছ থেকে কৌশলে টাকা-পয়সা, স্বর্ণের গহনা ও মোবাইল হাতিয়ে নেয়। তাদের কাছ থেকে চারটি ভিসা কার্ড ও চারটি ভোটার আইডি কার্ড, গাঁজা, ডলার ও টাকা উদ্ধার করা হয়েছে।
১১ দিন আগে

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
১১ দিন আগে

আজ সকালে রাজধানীর মতিঝিলস্থ এজিবি কলোনি এলাকায় ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম।
১১ দিন আগে

পুরে গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে পালকী পরিবহনের একটি বাস। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এলে বাসটির চাকা বিকল হয়ে যায়। পরে এক্সপ্রেসওয়েতে পার্কিং করে রাখা হয় বাসটি।
১২ দিন আগে

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানা ১২, পল্টন থানা ১৮, সবুজবাগ থানা এক, খিলগাঁও থানা ২২, রামপুরা থানা এক, শাহজাহানপুর থানা ১৫ এবং মুগদা থানা চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১২ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১৩ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে রমনা বিভাগ ৩১, লালবাগ বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ৫৪, মতিঝিল বিভাগ ৭৫, তেজগাঁও বিভাগ ৯৬, মিরপুর বিভাগ ৯২, গুলশান বিভাগ ৪৬, উত্তরা বিভাগ ৯৩, গোয়েন্দা বিভাগ ১৬ ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে।
১৩ দিন আগে

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১৩ দিন আগে

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১৯০টির কমেছে এবং ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
১৩ দিন আগে

ইতোমধ্যে চীনের শানডং প্রদেশের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক বিকল্প ঋণদাতা হিসেবে প্রকল্পটিতে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে।'
১৩ দিন আগে

ডেপুটি স্পিকার বলেন, ‘মেধা গুরুত্বপূর্ণ, কিন্তু মেধার সঠিক বিকাশ ঘটে অধ্যবসায়, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে। বিশ্ববিদ্যালয় জীবনে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে।’
১৩ দিন আগে


