লোড হচ্ছে...
নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন এবং পেসার রিপন মণ্ডল। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডেথ ওভারে কার্যকর বোলিংয়ের জন্য ইতিমধ্যেই নজর কেড়েছেন ২৩ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মণ্ডল। ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি–টোয়েন্টি খেললেও জাতীয় দলের মূল স্কোয়াডে এবারই প্রথম তিনি জায়গা পেলেন।
২২ এপ্রিল, ২০২৬
টি–টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। সংক্ষিপ্ত এই ফরম্যাটে ১১ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে পাকিস্তান সুপার লিগ-এ খেলছেন ম্যাক্সওয়েল। গতকাল ইসলামাবাদ ইউনাইটেড-এর বিপক্ষে ৯ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এই ছোট কিন্তু কার্যকর ইনিংসের মাধ্যমেই তিনি স্পর্শ করেন ১১ হাজার রানের মাইলফলক। ম্যাচটিতে তার দল ৬ উইকেটে জয় পায়। যদিও চলতি আসরে এখনো বড় ইনিংস খেলতে পারেননি ম্যাক্সওয়েল, তবে ধারাবাহিক রান করে পৌঁছে গেছেন এই গুরুত্বপূর্ণ অর্জনে।
১৩ এপ্রিল, ২০২৬
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)...
১৩ জানুয়ারি, ২০২৬

