লোড হচ্ছে...
উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় চিকিৎসাধীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আগামী ১১ নভেম্বর তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
৫ দিন আগে

‘১৭ বছর ধরে এই স্টেডিয়ামটি নানাভাবে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের মূল উদ্দেশ্য হলো আইসিসির গাইডলাইন অনুসরণ করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করে শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে নতুনভাবে গড়ে তোলা।’
৫ দিন আগে

দুপুর ১২টার দিকে ছোট বাজার এলাকায় দু’টি অটো ঢুকে পড়লে শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এমতাবস্থায় অটো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকায় পথচারী ও সাধারণ যাত্রীরা সীমাহীন ভোগান্তির কবলে পড়েন।
৫ দিন আগে

পোস্টে আসিফ নজরুল লিখেন, ‘বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাঁকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এজন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।’
৫ দিন আগে

রাত সাড়ে ৮টার সময় পশ্চিম তৈবারের পাড়া বায়তুল মামুর জামে মসজিদের উত্তর পাশে নুরুল আলমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তার গলায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
৫ দিন আগে

আটকদের দেয়া তথ্য ও মোবাইলে পাওয়া প্রমাণের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের অফিসে অভিযান চালায়।
৫ দিন আগে

শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সাথে আলোচনা ছাড়া কোনো নীতিমালা চাপিয়ে দেয়া যাবে না। তাদের দাবি বিবেচনায় নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে নতুন দিকনির্দেশনা দিতে হবে।
৫ দিন আগে

রিটকারীর আইনজীবী মো: তানভীর আহমেদ দাবি করেছেন, সেই সময়ের ম্যাজিস্ট্রেট ও পুলিশের ‘ভুলের’ কারণেই নিরাপরাধ একজন ব্যক্তি এক বছরেরও বেশি সময় ধরে জেল খাটছেন।
৫ দিন আগে

বিনামূল্যে সরকারিভাবে মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল। বেতন প্রায় ৫২ হাজার টাকা। আবেদনের যোগ্যতা, নিয়ম ও বিস্তারিত তথ্য জেনে দ্রুত অনলাইনে আবেদন করুন।
৬ দিন আগে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মেহেদী হাসান রিহাম (৯) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বিজয়নগর-ইসলামনগর সড়কে এ...
৬ দিন আগে

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। চোরাকারবারিদের অতর্কিত হামলায় ফাঁকা গুলি চালিয়ে আত্মরক্ষা করে টহল দল। আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বিশেষ অভিযান অব্যাহত।
৬ দিন আগে

শামা ওবায়েদ বলেন, ‘অবৈধ পথে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলছে।’
৬ দিন আগে

সাক্ষাৎকারে সদস্যদের কারিগরি জ্ঞান, শৃঙ্খলাবোধ, কর্মনিষ্ঠা, ভাষাগত দক্ষতা ও আচরণে সন্তোষ প্রকাশ করেন জাপানি প্রতিনিধিরা। তাদের যোগ্যতা ও প্রস্তুতিতে সন্তুষ্ট হয়ে তাৎক্ষণিকভাবে চারজনকে নিজ প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেন তারা।
৬ দিন আগে

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হয়েছেন আরিফুল ইসলাম (৩৮) নামে এক চালক। নিখোঁজের পর তার অটোরিকশাটি উপজেলার খাগুরতা-বাটুলিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে, চালকের কোনো সন্ধান মেলেনি।
৬ দিন আগে

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি নভোচারী
৭ দিন আগে

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
৭ দিন আগে

সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়।
৭ দিন আগে

আন্দোলনরত ছাত্রীদের সাথে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরো উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে?
৭ দিন আগে

নোয়াখালীর মাইজদীতে শহীদ ভুলু স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি এ অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
৮ দিন আগে

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয় ৮৭ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা। এর পুরোটাই জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেডের অনুদান হিসেবে আসার কথা। বাংলাদেশ সরকার ও জিআইজেডের মধ্যে এ বিষয়ে গত বছরের ১০ এপ্রিল সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। তিন বছরে এই পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, অর্থাৎ ২০২৯ সালের জুনে প্রকল্পটি শেষ হবে।
৭ দিন আগে


