লোড হচ্ছে...
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। মঙ্গলবার (২১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সত্ত্বেও বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে তারা সক্রিয় থাকবে। একই সঙ্গে ইরানের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রেক্ষাপটে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। ইরান অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
২২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরানের প্রতি আবারও অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তুরস্কের আনতালিয়া ডিপ্লোমাসি ফোরামের পার্শ্ববৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান। রোববার (১৯ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া ছয়টি দেশের তালিকায় বাংলাদেশের জাহাজ অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০ এপ্রিল, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা প্রশমনে হরমুজ প্রণালি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে তেহরান, যা আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার শর্তসাপেক্ষ এই প্রস্তাবকে একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি চূড়ান্ত সমঝোতা হলে প্রণালির ওমান অংশে থাকা আন্তর্জাতিক জলসীমা দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো কোনো ধরনের হামলার ঝুঁকি ছাড়াই চলাচল করতে পারবে। কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাত ও বাণিজ্যিক অচলাবস্থা কাটানোর লক্ষ্যেই ইরান এই উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১৬ এপ্রিল, ২০২৬
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনালের ওপর যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতে বসিলা ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টায় বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিন রুটে ‘এমভি টিপু’ লঞ্চটি ছেড়ে যাওয়ার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। ঈদের আগের দিন পর্যন্ত বসিলা ব্রিজ সংলগ্ন এই অস্থায়ী ঘাট থেকে প্রতিদিন মোট ৬টি লঞ্চ নিয়মিতভাবে যাত্রী পরিবহন করবে।
১৭ মার্চ, ২০২৬
ইরান যুদ্ধের কারণে ১৪ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৪৭৫টি ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক। একই সময়ে সীমিত পরিসরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে ফ্লাইটও ঢাকা ছেড়ে গেছে। সব মিলিয়ে এই সময়ে ঢাকা ছেড়ে যাওয়া ফ্লাইটের সংখ্যা ৪৯১টি।
১৪ মার্চ, ২০২৬
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচলে ছয় দিনের নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৩ মার্চ, ২০২৬
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল-২’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে করে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে আপ ও ডাউন—উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
২৭ জানুয়ারি, ২০২৬

