লোড হচ্ছে...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার একটি মামলাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য পোস্ট করার অভিযোগে ‘পাটোয়ারী বাবু’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ পোস্টটিকে আদালত অবমাননার হিসেবে গ্রহণ করে এ আদেশ দেন। একই সঙ্গে পোস্টটিতে লাইক, কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতারকৃতদের আগামী ২৬ জানুয়ারি হাজিরের নির্দেশ দেয়া হয়। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন এ তথ্য নিশ্চিত করেন। গাজী মোনাওয়ার হুসাইন জানান, আজ সোমবার ট্রাইব্যুনাল-১-এ এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
১৯ জানুয়ারি, ২০২৬

