লোড হচ্ছে...
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের বাংলামোটরস্থ প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে। পূর্বঘোষিত সময় সন্ধ্যা ৬টা থাকলেও প্রায় এক ঘণ্টা দেরিতে সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলন শুরু হয়।
৭ ফেব্রুয়ারি, ২০২৬
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৭ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩'শ অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে অর্ধেকই এসেছে কর্মকর্তাদের বিরুদ্ধে।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
ডা. শফিকুর রহমান, এটি যেহেতু কৃষি প্রধান এরিয়া ইতোমধ্যে আমরা ঘোষণা দিয়েছি পুরো নর্থ বেঙ্গলকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে, বিশ্ববিদ্যালয় হবে সেই পড়াশোনা কাগজে নয়, প্র্যাকটিক্যালি হবে প্রফেশনালি হবে। এখান থেকে পড়াশোনা শেষ করে সে বিদেশে কাজ করবে।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট দেশের মাটিতে পৌঁছানো শুরু হয়েছে।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট। অর্থাৎ ভোটাররা একই দিনে দুটি সিদ্ধান্ত দেবেন—একটি সরকার গঠনের জন্য, আরেকটি রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর ভবিষ্যৎ নির্ধারণের জন্য। কিন্তু বাস্তবতা হলো, এই গণভোটের বিষয়বস্তু এবং এর ফলাফলের বাস্তব প্রভাব এখনো অনেক ভোটারের কাছেই স্পষ্ট নয়। বিশেষ করে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে—গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে কি জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে? আর ‘না’ জয়ী হলে কী হবে?
২ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ে যেকোনো অভিযোগ জানাতে এই সেলে যোগাযোগ করতে ফোন নম্বর দেয়া হয়েছে।
২ ফেব্রুয়ারি, ২০২৬
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন ছিল না। শনিবার (৩১ জানুয়ারি) ইসির ওয়েবসাইট থেকে ১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁসের’ অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি।
১ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যাত্রী সাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর ওপর সম্ভাব্য নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
১ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে—এ ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হিসেবে খারিজ করেছে সরকার।
৩০ জানুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন আলাদা ব্যালটে ভোটাররা মাত্র চারটি বিষয়ের ওপর ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে জুলাই সনদের অন্তর্ভুক্ত ৮৪টি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে বাধ্য থাকবে আগামী সংসদ। আর ‘না’ জয়ী হলে পুরো জুলাই সনদই কার্যকর হবে না।
২৬ জানুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা ভোটারদের দ্রুত ভোট প্রদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
২৪ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশের ইতিহাসে প্রথমবার এক দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি একসাথে, তবে আলাদা দুটি ব্যালটে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট।
২২ জানুয়ারি, ২০২৬
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালাতে আট সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি বলছে, রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার, ক্ষমতার ভারসাম্য ও জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যেই এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
২০ জানুয়ারি, ২০২৬
আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৮ জানুয়ারি)...
১৮ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও একই দিনে গণভোটে ‘হ্যা’ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগন নানা প্রতিক্রিয়া জানাচ্ছে। রবিবার ১৮ তারিখে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরে এমনটা দেখা যায়। বিগত সময়ের সকল তিক্ত অভিজ্ঞতা ও বাংলাদেশের ভবিষ্যতের কথা ভেবে সরকারের সংস্কার কমিশন এই গণভোটের প্রস্তাবনা দেয়।
১৮ জানুয়ারি, ২০২৬
দীর্ঘ ৩৪ বছর পর দেশে আবারও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে এই গণভোট আয়োজন করা হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার এ গণভোটের উদ্যোগ নিয়েছে এবং এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৭ জানুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সরকার বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে আগমনী ভিসাসহ (অন অ্যারাইভাল ভিসা) অন্যান্য ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি করেছে। সব ধরনের ভিসার ক্ষেত্রেই এ নির্দেশনা প্রযোজ্য হবে। সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এসব নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
১৪ জানুয়ারি, ২০২৬
গণঅভ্যুত্থান হলো সাধারণত শোষণ, দুর্নীতি বা নিপীড়ন বা কোনো রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক আন্দোলন,সরকার পতন বা কাঠামোগত পরিবর্তনের মুল লক্ষ। কিন্তু ২০২৪...
১৩ জানুয়ারি, ২০২৬
গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণভোট বিষয়ে বিদ্যমান বিভ্রান্তি দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
১২ জানুয়ারি, ২০২৬

