লোড হচ্ছে...
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট ফক্স নিউজকে বলেছেন, "আজ রাতে ইরানের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় বোমা হামলা (বোম্বিং ক্যাম্পেইন) হতে যাচ্ছে।" তিনি বলেন, মার্কিন হামলায় "ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপক যন্ত্র (লঞ্চার) ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষতি করা হবে এবং আমরা তাদের সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করে দিচ্ছি।"
৭ মার্চ, ২০২৬
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে বৈঠক করেছেন এবং এ সময় তারা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি ও নিরাপত্তা শঙ্কা নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, "দুই ভাতৃপ্রতিম দেশের মধ্যকার কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর" আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।
৭ মার্চ, ২০২৬
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে ১৫ কোটি ১৮ লাখ (১৫১.৮ মিলিয়ন) ডলারের সামরিক সরঞ্জাম ও সহায়তা বিক্রির সম্ভাব্য একটি অনুমোদন দিয়েছে। পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতি অনুযায়ী, বর্তমান পরিস্থিতিকে 'জরুরি অবস্থা' হিসেবে বিবেচনা করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও "ইসরায়েল সরকারের কাছে অবিলম্বে এই অস্ত্র বিক্রির প্রয়োজনীয়তা" নির্ধারণ করেছেন।
৭ মার্চ, ২০২৬
গত কয়েক ঘণ্টায় আরও বেশ কিছু বিমান হামলার সতর্কতা এবং মিসাইল অনুপ্রবেশের খবর পাওয়া গিয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নেগেভ মরুভূমির কাছে অবস্থিত বিরশেবা থেকে শুরু করে একেবারে উত্তরেও এসব হামলার খবর মিলেছে।
৭ মার্চ, ২০২৬
হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন যে, তার মতে মার্কিন সামরিক বাহিনী 'অসাধারণভাবে' তাদের কাজ করছে। আর এ কারণেই তিনি বিশ্বাস করেন যে এর পরে কী ঘটবে, তার শর্তগুলো তিনিই নির্ধারণ করে দিতে পারেন। তিনি বলেন, ইরানকে "বিনা শর্তে আত্মসমর্পণ" করতে হবে।
৭ মার্চ, ২০২৬
ক্ষেপণাস্ত্র হামলার ক্রমবর্ধমান শঙ্কা সত্ত্বেও, এমিরেটস এবং ইতিহাদ এয়ারওয়েজ আজ সংযুক্ত আরব আমিরাতে থাকা তাদের হাব (মূল কেন্দ্র) থেকে বিশ্বের কয়েকটি প্রধান শহরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু করেছে। ইতিহাদ শুক্রবার জানিয়েছে, তারা ১৯ মার্চ পর্যন্ত একটি সীমিত ফ্লাইট শিডিউল চালু রাখবে। আবুধাবি থেকে প্রায় ৭০টি গন্তব্যে এই ফ্লাইটগুলো চলাচল করবে, যার মধ্যে রয়েছে লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, দিল্লি, নিউইয়র্ক, টরন্টো এবং তেল আবিব।
৬ মার্চ, ২০২৬
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন মুখপাত্র জানিয়েছেন, ইরান একটি ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত এবং তারা এমন সব অত্যাধুনিক অস্ত্র সামনে আনতে যাচ্ছে, যা চলমান এই সংঘাতে আগে কখনও ব্যবহৃত হয়নি। এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেন, আগামী দিনে নতুন দফার হামলায় ইরানের শত্রুদের ‘বেদনাদায়ক আঘাতের’ জন্য প্রস্তুত থাকা উচিত।
৬ মার্চ, ২০২৬
ইসরায়েলের সামরিক প্রধান সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান এখন ‘পরবর্তী ধাপে’ প্রবেশ করছে এবং এটি "ওই শাসকগোষ্ঠী ও তাদের সামরিক সক্ষমতাকে আরও বেশি গুঁড়িয়ে দেবে।" টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে লেফট্যানেন্ট জেনারেল ইয়াল জমির বলেন, "সামনে আমাদের আরও কিছু চমক রয়েছে, যা আমি এখনই প্রকাশ করতে চাই না।"
৬ মার্চ, ২০২৬
মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন বাহিনীর সম্ভাব্য যেকোনো স্থল অভিযানের জবাব দিতে তার দেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন যে, আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান আরও জোরদার করতে পারে। তবে তেহরানের নেতৃত্বের পতন ঘটানোর লক্ষ্যে স্থলবাহিনী (গ্রাউন্ড ট্রুপস) মোতায়েন করে কোনো অভিযান চালানো হবে কি না, তা এখনও অস্পষ্ট।
৬ মার্চ, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে যুক্ত হতে ইচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া...
৬ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বাবার মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে আবারও আলোচনায় উঠে এসেছে তার মেজ ছেলে মোজতবা খামেনির নাম। ইরানের স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে ইসরায়েলি ও পশ্চিমা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৪৭ বছর বয়সী এই ইসলামি প্রজাতন্ত্রের নতুন সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন কট্টরপন্থি এই ধর্মীয় নেতা (ক্লেরিক)। ওই হামলায় মোজতবার মা, স্ত্রী এবং এক বোনও নিহত হয়েছেন। তবে জানা গেছে, হামলার সময় ছোট খামেনি (মোজতবা) সেখানে উপস্থিত ছিলেন না এবং ইরানে চলা এই তীব্র বোমা হামলা থেকে তিনি এখন পর্যন্ত প্রাণে বেঁচে আছেন।
৫ মার্চ, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি।’
২ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ দীর্ঘদিন ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে লক্ষ্য করে নজরদারি চালাচ্ছিল বলে জানিয়েছে রয়টার্স। কয়েক মাস ধরে খামেনির অবস্থান, চলাফেরা...
১ মার্চ, ২০২৬
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত ও দেশটিতে মার্কিন-ইসরায়েলি বর্বরোচিত যৌথ আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (১ মার্চ)...
১ মার্চ, ২০২৬
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অভিযোগ করেছেন, দেশটিতে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে ‘কয়েক হাজার’ মানুষকে হত্যার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের...
১৮ জানুয়ারি, ২০২৬
বর্তমানে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে। নাগরিক অধিকার বা স্বাধীনতার দোহাই দিয়ে যে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়ানো হচ্ছে, তার পেছনের কারিগর কারা—সেটি এখন সময়ের বড় প্রশ্ন।
১০ জানুয়ারি, ২০২৬
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
৯ জানুয়ারি, ২০২৬
ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হলে আয়াতুল্লাহ আলি খামেনিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যা করতে পারেন বলে সরাসরি হুঁশিয়ারি দিলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুশিয়ারী দেন।
৮ জানুয়ারি, ২০২৬

