লোড হচ্ছে...
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রকল্পের বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব।’
২ ঘণ্টা ২৮ মিনিট আগে

বৈঠকে জহির উদ্দিন স্বপন স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি (এসটিএস) বাস্তবায়নে কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা এবং রফতানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন।
৬ ঘণ্টা ৩০ মিনিট আগে

বগুড়া শহর ও এর আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে। একজন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এ কর্তৃপক্ষ গঠিত হবে। এর আওতাধীন এলাকার মধ্যে থাকবে বগুড়া সিটি করপোরেশন ও সংলগ্ন অঞ্চল।
১৮ ঘণ্টা ৯ মিনিট আগে

পটুয়াখালীতে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) পটুয়াখালী ইপিজেডের নির্মাণ কাজের অগ্রগতি এবং দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা বন্দরের সার্বিক অবস্থা, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ দিন আগে

মন্ত্রী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ পরিদর্শন করেন।
৩ দিন আগে

‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেয়া হবে।
৪ দিন আগে

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা কাজী সাইদুল আলম বাবুল।
৫ দিন আগে

পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগে পাঠানো তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের ব্যয় ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৪৭৭ কোটি ৯৩ লাখ টাকা করার কথা বলা হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় বাড়তি ব্যয় ৩ হাজার ৯৫১ কোটি ৩৮ লাখ টাকা। শতাংশের হিসাবে দ্বিতীয় সংশোধিত ব্যয়ের তুলনায় বৃদ্ধি প্রায় ৬০ দশমিক ৫৪ শতাংশ।
৫ দিন আগে

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুসারে জিয়াউদ্দিন শিকদার জিয়াকে অন্যান্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
৫ দিন আগে

সিলেট শহরতলির এয়ারপোর্ট এলাকার বাইশ টিলায় অবস্থিত জেলা পরিষদ ন্যাচারাল পার্কের ভবিষ্যৎ টেকসই ও নান্দনিক উন্নয়নের লক্ষ্যে সিলেট জেলা পরিষদ ও ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
৭ দিন আগে

ক্রমবর্ধমান নগরায়ণের ফলে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার স্বার্থে উক্ত অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ণ রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা তথ্য-প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদনের জন্য গত ২৩ জুলাই মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়।
৭ দিন আগে

জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো: নাজমুল হুদার এক লিখিত প্রশ্নের জবাবে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন।
৭ দিন আগে

বিশ্বব্যাংক গ্রুপের স্বল্প আয়ের দেশগুলোকে সহায়তাকারী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) মাধ্যমে এ অর্থায়ন দেয়া হচ্ছে। ঋণটির মেয়াদ ২৫ বছর, যার মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে ছাড়ের সময় রয়েছে।
১০ দিন আগে

উন্নয়নকাজ পরিদর্শনে মধ্যরাতে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
১০ দিন আগে

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয় ৮৭ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা। এর পুরোটাই জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেডের অনুদান হিসেবে আসার কথা। বাংলাদেশ সরকার ও জিআইজেডের মধ্যে এ বিষয়ে গত বছরের ১০ এপ্রিল সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। তিন বছরে এই পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, অর্থাৎ ২০২৯ সালের জুনে প্রকল্পটি শেষ হবে।
১০ দিন আগে

ইতোমধ্যে বগা সেতুর কাজ শুরু হয়েছে। এতে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। এটি ছিল বাউফলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন।
১১ দিন আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রতিহিংসার রাজনীতি নয়, দল-মত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) জসিম উদ্দিন।
১১ দিন আগে

রেগুলেটর নির্মাণে ব্যয়ের যৌক্তিকতা যাচাইয়ের জন্য প্রতিটির নকশা, গেটের সংখ্যা, পানিপ্রবাহের ধারণক্ষমতা, ভিত্তির গভীরতা ও নির্মাণসামগ্রীর পরিমাণ জানা জরুরি। কারণ সব রেগুলেটরের আকার ও কারিগরি বৈশিষ্ট্য এক নয়। পৃথক ব্যয় বিবরণী ছাড়া গড় ব্যয় দিয়ে প্রকৃত ব্যয়ের যৌক্তিকতা নির্ধারণ করা সম্ভব নয়।
১৪ দিন আগে

সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, শুধু সাময়িক যানজট নিয়ন্ত্রণ নয়, আম্বরখানাকে পরিকল্পিত, আধুনিক ও চলাচলবান্ধব এলাকায় রূপান্তরের লক্ষ্যে একটি বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
১৫ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে তিন কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো: নূরুল ইসলাম বুলবুল স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আরডিআরআইডিপি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এ সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করেন।
১৫ দিন আগে


