লোড হচ্ছে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর, লক্ষ্মীপুর ৩ আসনে দত্তপাড়া বটতলীতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট করার অপরাধে আবু সায়েদ সবুজ (৫৫) নামে এক ব্যক্তির এর হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। এলাকার সূত্রে জানা যায় বিএনপির আমির হোসেন এই কাজের সাথে জড়িত। লক্ষ্মীপুর-৩ আসন নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশব্যাপী জুলুম-অত্যাচার বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, “আমার কর্মীর গায়ে নয়, পারলে আমার গায়ে হাত দাও। এখনই দেশব্যাপী সব জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে।”
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনের ফলাফল মেনে নেয়ার পাশাপাশি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শুরু থেকে আমরা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। সেই প্রতিশ্রুতিতে এখনো অটল। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে হারিয়ে জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বিজয়ী হয়েছেন।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-১৫ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। এই আসনের মোট ১২৭ টি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুসারে, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি লাভ করেছেন সর্বমোট ৮২ হাজার ৬৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীকে লাভ করেছেন ৬১ হাজার ৯২০ ভোট। অর্থাৎ, জামায়াত আমির ২০ হাজার ৭২৫ ভোটে জয় নিশ্চিত করেছেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশের বিভিন্ন কেন্দ্রে ভোটার ও পোলিং এজেন্টদের বাধা দেওয়া ও হুমকির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কিছু ক্ষেত্রে নিরবতা দেখা দিয়েছে।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ভোট দেয়া শেষে দেবীদ্বারবাসীর উদ্দেশে হাসনাতের আহ্বান, আপনি যাকে ইচ্ছা ভোট দেন, শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটুক সেটি আমরা চাই না। আমরা আশা করি, সৌহার্দ্য-সম্প্রীতি আপনারা বজায় রাখবেন। ভোটের কারণে কারো সাথে নেতিবাচক সম্পর্ক আমরা প্রত্যাশা করি না।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা জনগণের বিজয়ের অপেক্ষায় আছি। এ অবস্থায় প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের সকল কর্মকর্তার উচিত হবে নির্বাচনে নিরপেক্ষ থাকা। মোঙ্গলবার রাতে (১০ ফেব্রুয়ারি ) রাজধানীর মগবাজারে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।”
১১ ফেব্রুয়ারি, ২০২৬
বুধবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির (প্রধান) ডা. শফিকুর রহমান এক উচ্চাভিলাষী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। দলটির একটি মূল প্রতিশ্রুতি হলো: আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলে তারা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) চারগুণ বাড়িয়ে ২ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ভিত্তি স্থাপন করবে। রাজনীতিবিদ ও কূটনীতিকদের উদ্দেশ্যে ৬৭ বছর বয়সী রহমান প্রযুক্তি-নির্ভর কৃষি, উৎপাদন খাত, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগের পাশাপাশি উচ্চতর বিদেশি বিনিয়োগ এবং সরকারি ব্যয় বৃদ্ধির অঙ্গীকার করেন। ঢাকার অর্থনীতিবিদরা এই ব্যাপক প্রতিশ্রুতির অর্থায়ন সম্ভব কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তারা ইশতেহারটিকে 'স্লোগানসর্বস্ব কিন্তু বিস্তারিত পরিকল্পনার ঘাটতিপূর্ণ' বলে অভিহিত করেছেন। তবে বিশ্লেষকদের মতে, জামায়াত নেতৃত্বের কাছে এই ইশতেহারটি গাণিতিক হিসাব-নিকাশের চেয়ে তাদের রাজনৈতিক সদিচ্ছার ইঙ্গিত দেওয়াই মুখ্য।
৯ ফেব্রুয়ারি, ২০২৬
পরিকল্পিত, আধুনিক, বসবাসযোগ্য শহরায়নের লক্ষ্যে সংলাপ ও আলোচনা সভা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রকৌশল বিভাগ। অপরিকল্পিত নগরায়ন যেভাবে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলেছে, সেই সমস্যার সমাধান কল্পে নিজেদের প্রস্তাবনা উপস্থাপন করেছে দলটি। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রকৌশল বিভাগেরে আয়োজনে ‘বসবাসযোগ্য ও মানবিক শহর’ শীর্ষক এই পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ৭টি পিলার বা ভিত্তি তুলে ধরে দলটি।
৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বিএনপি ও জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘বাংলাদেশের মানুষ তাদেরকে চেনে। তারা আগের আইন ও নিয়মেই দেশ চালাতে চায়। তাদেরকে বিশ্বাস করার কোন কারণ নাই। ’ রোববার বিকেলে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর আবু মোকাররম মুহাম্মাদ কামাল উদ্দিনের সমর্থনে আয়োজিত চরফ্যাশন টিবি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৮ ফেব্রুয়ারি, ২০২৬
হাসিনা সরকারের পতনের পর সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় এবং অনেকটাই অপ্রত্যাশিত ঘটনা হলো গত ১৮ মাসে জামায়াতে ইসলামীর জনসমর্থন বৃদ্ধি। ইসলামপন্থী এই দলটির উত্থান এতটাই নাটকীয় যে, অনেক বিশ্লেষক মনে করছেন, জামায়াত নেতৃত্বাধীন জোটও বিজয়ী হিসেবে আবির্ভূত হতে পারে। যদিও সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।
৮ ফেব্রুয়ারি, ২০২৬
আমি স্পষ্টভাবে বলতে চাই যা আমি আমার নির্বাচনী এলাকার মানুষদের বারবার বলেছি। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে কোনো হিন্দুকে বাংলাদেশ ছাড়তে হবে না। কোনো হিন্দুকে ভারতে যেতে বাধ্য করা হবে না। বরং, হিন্দুরা এই দেশে মর্যাদা, নিরাপত্তা এবং সম্মানের সাথে বসবাস করবে। আমি যখন বলি হিন্দুরা সম্মানের সাথে বিবেচিত হবে, তখন আমি রূপক অর্থে কথা বলছি না। আমি আইনের অধীনে নিরাপত্তা, ন্যায়বিচার এবং সমান নাগরিকত্বের সুনির্দিষ্ট নিশ্চয়তার কথা বলছি।
৭ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আল্লাহ আমাদের কবুল করলে, এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা হতে দেয়া হবে না। শেয়ার বাজার লুট এবং প্রজেক্ট থেকে চুরি-ডাকাতি করে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার করতে দেয়া হবে না।”
৬ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াতে ইসলামী গণতন্ত্র, বহুত্ববাদ এবং অন্তর্ভুক্তিমূলক শাসনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ভিশন হলো সকল বাংলাদেশির জন্য ন্যায়বিচার, সমান নাগরিকত্ব এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা। এর প্রতিফলন হিসেবে জামায়াত হিন্দু সম্প্রদায় থেকে একজন প্রার্থী মনোনয়ন দিয়েছে, যা সংখ্যালঘুদের অর্থবহ প্রতিনিধিত্বের প্রতি আমাদের অঙ্গীকারকে তুলে ধরে।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ‘জনপ্রত্যাশার ইশতেহার’ নামের এই ঘোষণাপত্রে রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতির প্রয়োগ, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, দুর্নীতির মূলোৎপাটন এবং বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়েছে।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
পার্শ্ববর্তী দেশ নির্বাচনকে ঘিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার...
৩১ জানুয়ারি, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, সংখ্যালঘুসহ সকল নিপিড়িত ও দুর্বলের জন্য ইসলাম একটি পরীক্ষিত শাসনব্যবস্থা। স্বাধীনতার ৫৫ বছরেও...
২৯ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কিছু লোক টাকার বিনিময়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে উসকানিমূলক অপপ্রচার চালাচ্ছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান...
২৯ জানুয়ারি, ২০২৬
যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমান করব না জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা হবে, যাতে তারা গর্বের সঙ্গে দেশ গড়ার কাজে অংশ নিতে পারে। এ ছাড়া মা-বোনদের জন্য ঘরে, বাইরে ও কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে।
২৯ জানুয়ারি, ২০২৬

