লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘দেশের বাস্তবতায় জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’ একই সঙ্গে ব্লু ইকোনমি, কৃষি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
১১ এপ্রিল, ২০২৬
দুর্বল পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক তিন মাসেও গতি পায়নি। চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) না থাকায় কার্যত নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে ব্যাংকটি। এতে সেবা ব্যাহত হওয়া, আমানত ফেরত না পাওয়া এবং ‘হেয়ারকাট’ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৭৬ লাখ আমানতকারী। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে ২০২৫ সালের ২৯ ডিসেম্বরে সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উদ্দেশ্য ছিল তারল্য সংকট কাটিয়ে আস্থা ফিরিয়ে আনা। তবে বাস্তবে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই।
১০ এপ্রিল, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়কে বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে হত্যা সংক্রান্ত এই মামলার রায় বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা এই রায়কে স্বাগত জানাই।’
৯ এপ্রিল, ২০২৬
রাজধানীতে বন্ধুপ্রতিম বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির।
৮ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মৃত খবির উদ্দিন ও ফাতেমা খাতুনের ছেলে ওমর ওসমান রাজু। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু পরিবারের আর্থিক অনটন আর দুরাবস্থার কারণে বর্তমানে কৃষি জমিতে পেয়াজ তোলার শ্রমিকের কাজ করছেন এই মেধাবী শিক্ষার্থী।
৭ এপ্রিল, ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের অসুস্থ আমানতকারীদের জন্য বিশেষ সহায়তা হিসেবে মার্জার হওয়া ব্যাংকগুলোর প্রশাসকদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত প্রদানের ক্ষমতা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৭ এপ্রিল, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির ২০২৬–২৭ কার্যকালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মঈদ বাবুল এবং সাধারণ সম্পাদক পদে তোজাম্মেল হক তোজাম নির্বাচিত হয়েছেন।
৫ এপ্রিল, ২০২৬
তারল্য সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংককে তিন মাসের জন্য ২ হাজার ৭২১ কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একীভূত হওয়ার পরও আমানত উত্তোলনের চাপ অব্যাহত থাকায় এই সহায়তা দিতে হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
৫ এপ্রিল, ২০২৬
অনলাইনে ক্লাসের নামে কোমলমতি শিক্ষার্থীদের চরিত্র হননের যে চক্রান্ত চলছে, তা রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।
৩ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস নেওয়ার সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত “অপরিণামদর্শী” এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনের জন্য ক্ষতিকর। ২ এপ্রিল প্রকাশিত বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “জ্বালানি সংকটকে অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের ওপর অনলাইন ক্লাস চাপানো হচ্ছে, যা জাতিকে মেধাশূন্য করার এক গভীর ষড়যন্ত্রের অংশ। অনলাইন ক্লাসের কারণে শিক্ষার্থীরা বহুমুখী ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনেক গরিব শিক্ষার্থী ইন্টারনেট খরচের কারণে শিক্ষার বাইরে চলে যাচ্ছেন, পাশাপাশি স্মার্টফোন ব্যবহার ও ডিভাইসে আসক্তি নৈতিক অবক্ষয়ের ঝুঁকি বৃদ্ধি করছে। শ্রেণিকক্ষভিত্তিক পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত পড়ার অভ্যাসও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
২ এপ্রিল, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের ঈদ ছিল...
২৯ মার্চ, ২০২৬
ঈদযাত্রায় কুমিল্লা ও ফেনীতে পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।
২৩ মার্চ, ২০২৬
ঈদযাত্রাকে কেন্দ্র করে প্রাণহানি ও জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নেতারা বলেছেন, কথার ফুলঝুরি না ছড়িয়ে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানুষের ভোগান্তি কমাতে হবে।
২০ মার্চ, ২০২৬
ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে কোনো নাগরিককে ফুটপাতে থাকতে হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন। বুধবার রাতে রাজধানীর পল্টন ও শাহবাগ এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণের সময় তিনি এসব কথা বলেন। তিনি ফুটপাত ও সড়কের ধারে বসবাসরত মানুষের হাতে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি তুলে দেন।
১৯ মার্চ, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ঈদের ছুটিতে নগরের মানুষ আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাইরে চলে যাওয়ায় শহর জনমানব শূন্য হয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে চোর, ডাকাত ও ছিনতাইকারীরা বাসা-বাড়িতে চুরি এবং রাস্তায় ছিনতাই ঘটাতে পারে। তাই ঈদের ছুটিতে নগরবাসীর জান-মাল রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
১৮ মার্চ, ২০২৬
ইসলামী ব্যাংক বাংলাদেশে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দায়িত্ব দেওয়া হয়েছে পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ব্যাংকার এস এম আব্দুল হামিদকে। পরিচালনা পর্ষদ থেকে মো. আব্দুল জলিলকে সোমবার...
১৭ মার্চ, ২০২৬
ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও আর্থিক দুর্বলতার প্রেক্ষাপটে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে এই নতুন ব্যাংক গঠন করা হয়। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক—এই পাঁচটি প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আনা হয়।
১৭ মার্চ, ২০২৬
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া (৪৮) মারা গেছেন। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে বাধা দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১৪ মার্চ, ২০২৬
পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলে, পিলখানার ঘটনার মধ্য দিয়েই দেশে ‘খুনের রাজনীতি’ শুরু হয়। ঘটনার প্রকৃত রহস্য আড়াল করতে ভুক্তভোগীদেরই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল।
১৪ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে জয় লাভ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনি খরচ প্রকাশ করা হয়েছে।
১৩ মার্চ, ২০২৬

