লোড হচ্ছে...
রাতে খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর পর ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
৬ দিন আগে

দুর্বৃত্তরা স্টেশনের পশ্চিম পাশে থাকা ‘ড’ বগিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা দ্রুত ফিরে এসে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
৬ দিন আগে

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ফতুল্লার সাইনবোর্ড এলাকার ওই মাদরাসায় আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তবে কোনো শিক্ষার্থীর শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন বা বার্ন ইনজুরি পাওয়া যায়নি। বিষাক্ত ধোঁয়া শ্বাসের সাথে গ্রহণ করায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
৬ দিন আগে

ধামরাই ভূমি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা হামজা ব্রাদার্স পরিবহনের বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দু’টি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
৬ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা বিএনপি দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। ১০ নভেম্বর তারিখে ধর্মঘট ডেকে ত্রাসের রাজত্ব কায়েম করার অংশ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে তারা।
৬ দিন আগে

স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা।
৬ দিন আগে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, হাসপাতালে আসা ৪৮ জনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।
৬ দিন আগে

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন লাগার পর এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতির বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নিয়েছেন।
৬ দিন আগে

স্বৈরাচারের দোষররা এখন দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল কখনো তা বরদাস্ত করবে না।
৬ দিন আগে

নড়াইলের লোহাগড়া বাজারে আগুনে কাঁচামালের আড়ত পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৭ দিন আগে

পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
৭ দিন আগে

‘আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ফার্মগেটে লাভলী পরিবহনের বাসটিতে আগুন দেয়া হয়।’
৭ দিন আগে

লেমুয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৭ দিন আগে

সাভারে আড়াই ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
৭ দিন আগে

ঢাবি ক্যাম্পাস, পল্লবী থানা ও ভাটারায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় আটক ৩। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে। জানুন বিস্তারিত সংবাদ।
৮ দিন আগে

ঘটনার আগে সকালে রাসেল মোল্লা গুদামের আশপাশে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে উত্তেজিত অবস্থায় তাকে গুদামের টিন ও দরজা ভাঙচুর করতে দেখা যায়। পরে গুদামে আগুন লাগিয়ে তিনি সেখান চলে যান বলে অভিযোগ স্থানীয়দের।
৮ দিন আগে

জননিরাপত্তার জন্য এবং যেন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হয়, সেই ব্যাপারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের মোবাইল পার্টি, পিকেট ডিউটি অব্যাহত আছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত।
৮ দিন আগে

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে গেছে।
৮ দিন আগে

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
৮ দিন আগে



