লোড হচ্ছে...
২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর প্রথমবারের মতো আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট প্রতিদ্বন্দ্বিতা করবে। দেশটির জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য নির্বাচনের জন্য প্রায় ১২ কোটি ৭০ লাখ নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
৭ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতারা সেখান থেকেই দল পুনর্গঠন এবং বাংলাদেশের রাজনীতিতে ফেরার কৌশল নির্ধারণ করছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে পলাতক থাকা এসব নেতা বর্তমানে ভারতের কলকাতা ও দিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকে নিয়মিত বৈঠক ও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
২ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে প্রথমবারের মতো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এবারের নির্বাচনে ব্যালট পেপারে আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে না, কারণ দলটি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ এবং শেখ হাসিনাকে ১৪০০-এর বেশি মানুষ হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
৩০ জানুয়ারি, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই দেশের প্রথম নির্বাচন। তাৎপর্যপূর্ণ এই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ সরাসরি অংশ নিচ্ছে না। তবে নির্বাচনে অংশ না নিলেও বিজয়ী নির্ধারণে দলটির সমর্থকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
২০ জানুয়ারি, ২০২৬

