লোড হচ্ছে...
নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে আদালতে হাজির করে পুলিশ।
২ ঘণ্টা ৪৭ মিনিট আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ‘জনগণের সুরক্ষার পরিবর্তে সরকারের সুরক্ষার জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে।’
৪ ঘণ্টা ৫০ মিনিট আগে

গাজীপুরে কওমি মাদরাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো: ফারুক মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অপহরণে সহযোগিতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মো: হাবিবুর রহমানকে খালাস দিয়েছেন আদালত।
৫ ঘণ্টা ২৭ মিনিট আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের আলোকে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা আগামী ১ জানুয়ারি ২০৩০ থেকে কার্যকর হবে।
৯ ঘণ্টা ১৯ মিনিট আগে

আগামী ৩১ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচিকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
৯ ঘণ্টা ৩৪ মিনিট আগে

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
৯ ঘণ্টা ২৩ মিনিট আগে

ঠাকুরগাঁও-১ আসনের তিনটি উপজেলা মিলে নির্বাচনের দিন মোতায়েন থাকবে ২১ প্লাটুন বিজিবি। এছাড়া বডি অন ক্যামেরা, ড্রোন ও ডগ স্কোয়াডের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিরীক্ষণ করা হবে।
১ দিন আগে

ইউক্রেনে সামরিক আইন ও সেনা সমাবেশের মেয়াদ বাড়ল ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত,জেলেনস্কির প্রস্তাবে পার্লামেন্টের অনুমোদন, এ নিয়ে ২১ বার মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দিল ইউক্রেনের পার্লামেন্ট
১ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
১ দিন আগে

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ কমিশনার।
২ দিন আগে

সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও পেটানোর হুমকি দেয়ার অভিযোগে ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
২ দিন আগে

মবের সাথে উসকানি না দিয়ে পুলিশকে সহযোগিতা করতে সমাজের সব শ্রেণির মানুষকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকির।
২ দিন আগে

‘‘সত্যের সঙ্গে প্রতিদিন’ স্লোগান ২২ বছর ধরে অনুসরণ করেছে নয়া দিগন্ত। নয়া দিগন্ত শতায়ু হোক।’
২ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ব্যাংকিং খাতে আয়ের পথে এখন প্রথম বাধা অতি উচ্চখেলাপি ঋণ। যা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। জুন শেষে ব্যাংক খাতের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। এর ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, অর্থাৎ ৩২.৭৮ শতাংশই শ্রেণিকৃত খেলাপি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই হার ৪৭.৩০ শতাংশ। এর মধ্যে জনতা ব্যাংকের অবস্থা সবচেয়ে শোচনীয়।
৩ দিন আগে

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে মো: ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
৩ দিন আগে

সাজেকে চলমান আন্দোলনের সমর্থনে এবং এর আগের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জের প্রতিবাদে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচির কোনো প্রভাব পড়েনি রাঙ্গামাটি শহরে। সবকিছুই ছিলো স্বাভাবিক।
৩ দিন আগে

জামায়াত আমির বলেন, ‘সংবাদপত্র সমাজের আয়না। তাদের আয়নায় সমাজের দোষ ত্রুটি ধরা পড়ে। স্বাধীনতার পর সময়ে ১৯৭৫ সালে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়েছিল। রাজনীতির উপর আঘাত এসেছিল। বহুদলীয় গণতন্ত্র বাদ দিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের সিদ্ধান্ত নেয়া হয়। সবগুলো সংবাদমাধ্যম সরকার তার পূর্ণ নিয়ন্ত্রনে নিয়েছিল। চারটি সংবাদমাধ্যম ছাড়া আর কোনো সংবাদ মাধ্যমের অস্তিত রাখা হয়নি।’
৩ দিন আগে

গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দু’টি ইউনিয়ন করার প্রস্তাব নিয়ে একই স্থানে পক্ষে-বিপক্ষে দু’টি পক্ষ মানববন্ধনের ডাক দিয়েছে। মানববন্ধনে প্রশাসনের কোনো বাধা নেই। তবে একই স্থানে দু’টি পক্ষ কর্মসূচি দেয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
৪ দিন আগে

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধনী) আইন, ২০২৬-এর কয়েকটি বিধান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ‘মানহানি’, ‘অপমান’, ‘বুলিং’, ‘গুজব’ ও ‘ভুল তথ্যের’ মতো বিষয়গুলোর অস্পষ্ট সংজ্ঞা, অনলাইন কনটেন্ট অপসারণের ক্ষমতা এবং সংশ্লিষ্ট অপরাধে কঠোর কারাদণ্ডের প্রস্তাব মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কুচিত করার ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর নট-ফর-প্রফিট ল (আইসিএনএল) বলছে, খসড়ার কয়েকটি বিধান বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক হতে পারে।
৬ দিন আগে

‘দুর্নীতি বন্ধ করার প্রথম শর্তই হলো আমরা যারা রাজপথে ও সভা-সমাবেশে মুখ ফুটে দুর্নীতি বন্ধের কথা বলছি, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে নিজেদের দুর্নীতি মুক্ত হতে হবে। রাজনীতি থেকে ব্যক্তি ও নেতার দুর্নীতি দূর করতে না পারলে দুর্নীতি বিরোধী যেকোনো উদ্যোগই ব্যর্থতায় পর্যবসিত হবে।’
৬ দিন আগে


