লোড হচ্ছে...
নির্ধারিত সময় পার হওয়ার পরও লাইসেন্স নবায়ন না করে পশুখাদ্য উৎপাদন করায় মৎস্য ও পশুখাদ্য আইন-২০১০ অনুযায়ী প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
২ ঘণ্টা ২ মিনিট আগে
সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
৩ ঘণ্টা ১৭ মিনিট আগে
অভিযানে আটটি রাইজার উচ্ছেদসহ মোট ৩০টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়।
৩ ঘণ্টা ৪০ মিনিট আগে
জনস্বার্থে ও আদালতের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে। সরকারি জায়গায় এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
৫ ঘণ্টা ২৭ মিনিট আগে
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নটানপাড়া গ্রামে আটক শাহ আলমের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
৬ ঘণ্টা ৩৮ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে বিভিন্ন থানায় ৪৯টি মামলা হয়েছে। বুধবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার...
১২ ঘণ্টা ৬ মিনিট আগে
চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক অভিজিৎ দাশ বলেন, মাদক ও অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টায় অভিযানে ১৬ জনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
১ দিন আগে
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘পাঁচ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতারের পর থানায় নেওয়ার পথে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে। তারা রেললাইনের পাথর কুড়িয়ে বৃষ্টির মতো নিক্ষেপ করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’
২ দিন আগে
সুন্দরবনে দস্যু দমনে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লা (৩৫)কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
২১ এপ্রিল, ২০২৬
ইরান যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন সামরিক অভিযান নিয়ে সংবাদ পরিবেশনের ধরনে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সিএনএনসহ একাধিক মার্কিন গণমাধ্যমের সমালোচনা করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো “অপারেশন মিডনাইট হ্যামার” ছিল একটি “চরম ও পূর্ণাঙ্গ ধ্বংসযজ্ঞ”, যেখানে ইরানকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে।
২১ এপ্রিল, ২০২৬
নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করা হয়।...
১৯ এপ্রিল, ২০২৬
রাজধানীর কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় ধারাবাহিক অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী ও সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে মো. জিতু ও হুমায়ুন হোসেন রনি নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
১৬ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাওনা টাকা ফেরতের প্রলোভন দেখিয়ে জাহাঙ্গীরকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও অন্যতম প্রধান আসামি সোহেলকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল সীতাকুণ্ডের মধ্যম ভাটেরখিল এলাকার বাসিন্দা। র্যাব জানায়, নিহত জাহাঙ্গীর আলম শামিমের সাথে আসামিদের দীর্ঘদিনের টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ ছিল। ৮ এপ্রিল রাত ১১টায় পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলে জাহাঙ্গীরকে সীতাকুণ্ডের মধ্যম ভাটেরখীল হাবিব রোডের একটি নির্জন স্থানে ডেকে নেয় আসামিরা। জাহাঙ্গীর সেখানে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা সন্ত্রাসীরা চায়নিজ কুড়াল, চাপাতি, রামদা ও লোহার পাইপ নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে পায়ের রগ কেটে দিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ঘাতকরা।
১৫ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের কর্ণফুলি নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি পণ্যসহ ১৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কর্ণফুলি থানা-এর ব্রিজঘাট সংলগ্ন নদীপথে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
১৪ এপ্রিল, ২০২৬
রাজধানীর ওয়ারী বিভাগে গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৩ এপ্রিল) ডিএমপির...
১৩ এপ্রিল, ২০২৬
তেল পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে জরিমানা করা হয়েছে।
১৩ এপ্রিল, ২০২৬
নওগাঁর পত্নীতলা থানায় মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মাদকদ্রব্য ‘এস্কাফ’সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ এপ্রিল দিবাগত রাত ১টার পর এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঈদগাহ পাড়া এলাকার মো. নূরুল ইসলাম (৫৫) এবং তার স্ত্রী মোসা. আলেয়া বেগম (৫০)-এর হেফাজত থেকে ১৫ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক ‘এস্কাফ’ উদ্ধার করা হয়।
১৩ এপ্রিল, ২০২৬
রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে ১১৭টি চোরাই মোবাইল ফোনসহ একটি সক্রিয় মোবাইল চোরাকারবারি চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতার ব্যক্তি মোঃ জহুরুল ইসলাম (৩৮)। রোববার সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
১৩ এপ্রিল, ২০২৬
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫২ জনকে গ্রেফতার করেছে।
১২ এপ্রিল, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার মুহূর্ত পেরিয়ে অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস–২ অভিযানের চার নভোচারী।
১১ এপ্রিল, ২০২৬

