ইউআইইউতে ‘ট্রান্সফর্মিং ফিউচার সাসটেইনেবল ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ’ শীর্ষক গোলটেবিল আলোচনা

Printed Edition

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলর (আইকিউএসি) উদ্যোগে ভবিষ্যৎ টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘ট্রান্সফর্মিং ফিউচার সাসটেইনেবল ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ’ শীর্ষক চারটি গোলটেবিল আলোচনা সিরিজের প্রথম আলোচনা গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

গোলটেবিল আলোচনা অনুষ্ঠানটি চেয়ারপারসন হিসেবে ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসওবিই) ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসার বক্তৃতার মাধ্যমে শুরু হয়।

আলোচনায় ইউআইইউ আইএআরের এক্সিউটিভ ডিরেক্টর প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. হামিদুল হক এবং আইকিউএসির পরিচালক এবং অ্যাসোসিয়েট প্রফেসর ড. মফিজুল হক মাসুম, এফসিএমএ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: সাইফুল আলম, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সারওয়ার মোরশেদ, ইউল্যাব স্কুল অব সোশ্যাল সায়েন্সের সিনিয়র লেকচারার সৈয়দা মেহজাবিন, টয়োটা তুশহো করপোরেশনের সার্কুলার ইকোনমি এবং গ্রিন ইনফ্রাস্ট্রাকচারের ইনচার্জ রাইহান সাফি, কোকাকোলার এইচআর বিভাগের প্রধান ইয়াসিন সোহাগ, রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের লিড সালমান খায়ের, আবুল খায়ের গ্রুপের এইচআর বিভাগের বিভাগীয় প্রধান তানজিয়া সাবরিন, প্রাইম ব্যাংক পিএলসির এসভিপি এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিংয়ের প্রধান এম এম মাহবুব হাসান, ওয়ালটনের বিজনেস প্রধান মো: তৌহিদুর রহমান রাদ, ইউনাইটেড ফাইন্যান্সের এইচ আর ম্যানেজার নাজমুস সাকিব, আইগ্যাসের বিক্রয় প্রধান শওকত ওসমানসহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।