‘জঙ্গি এমপি’ অপবাদ সংসদে বিশেষ অধিকার ক্ষুণেœর প্রথম নোটিশ হানজালার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে প্রবেশের সময় ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেয়ার অভিযোগ জানিয়ে বিশেষ অধিকার ক্ষুণেœর নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এটি বর্তমান সংসদের প্রথম বিশেষ অধিকার ক্ষুণেœর নোটিশ।

গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নোটিশে এমপি হানজালা অভিযোগ করেন, এই অপবাদের কারণে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণœ হয়েছে।

নোটিশে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, গত ৩০ মার্চ সংসদ এলাকায় তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেয়া হয়। এটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি ভীষণ হেয়প্রতিপন্ন হচ্ছেন। জাতীয় সংসদের অভ্যন্তরে এমন গর্হিত আচরণ তার বিশেষ অধিকার ক্ষুণœ করেছে।

‘জঙ্গি’ শব্দটিকে ‘ফ্যাসিস্ট ওয়ার্ড’ বা ফ্যাসিবাদী শব্দ আখ্যা দিয়ে এই সংসদ সদস্য বলেন, বিগত ১৭ বছর ধরে এ ধরনের শব্দ ব্যবহার করে ‘ভালো মানুষকে, দাড়ি-টুপিওয়ালা মানুষকে’ বিভিন্ন অপবাদ দিয়ে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। তিনি সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সব সংসদ সদস্যের সম্মান রায় স্পিকারের সরাসরি হস্তপে কামনা করেছেন।

স্পিকারের উদ্দেশে হানজালা বলেন, আমি চাই আপনার মাধ্যমে প্রত্যেকেই যেন তার সম্মান নিয়ে থাকতে পারেন। কারো সম্মান ভবিষ্যতে কেউ যেন ক্ষুণœ করতে না পারে।

নোটিশটি পাওয়ার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি অধিকতর পরীা, তদন্ত এবং প্রতিবেদন দেয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন। উল্লেখ্য, স্পিকার নিজেই বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

এর আগে গত ২ এপ্রিলও হানজালা সংসদে একই অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, স্পিকারের সহধর্মিণীর জানাজায় অংশ নিতে গিয়ে সংসদ এলাকায় তাকে দেখে একজন মন্তব্য করেছিলেন, ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে।’