
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১৬৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ৩৫৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ডিআর ভারতের রাজধানী দিল্লি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ার থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কোলকাতা, যার স্কোর ১৮৬। তৃতীয় স্থানে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, এই শহরের স্কোর ১৭১।
১৫৬ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।
গত শুক্রবার একই সময়ে আইকিউএয়ার অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








