ঢাকায় বৃষ্টি, ঢাকায় বজ্রসহ বৃষ্টি, ঢাকা আবহাওয়ার পূর্বাভাস, ১১ নভেম্বরের আবহাওয়া, দিনের তাপমাত্রা কমবে, আবহাওয়া অধিদপ্তর, নদীবন্দরে সতর্ক সঙ্কেত, দমকা ও ঝোড়ো হাওয়া
বৃষ্টিভেজা ঢাকার সড়কে ছাতা মাথায় পথচারীরা। আতাউর রহমান

রাজধানী ঢাকায় দুপুরের মধ্যে আবারও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর আগে, ভোরে বৃষ্টি ও বজ্রপাত হয়েছে।

Advertisement

বুধবার (১১ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পরে বাতাসের গতিবেগ বেড়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

অন্যদিকে, আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।