
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে সোমবার দুপুরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর।
ঝড়টির নাম রাখা হয়েছে ‘অর্ণব’, যা বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝড়টি সোমবার মধ্যরাত নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কর্মকর্তারা।
এ সময় সোমবার রাত থেকে পরবর্তী কয়েকদিন চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সোমবারের আবহাওয়ার বুলেটিনে পূর্বাভাস দেয়া হয়েছে।
এ সময় ঝড়-বৃষ্টির প্রভাবে সারা দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
তবে ঘূর্ণিঝড়টির সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত হানার শঙ্কা নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাদের ধারণা, আগামী কয়েকদিনে ঘূর্ণিজড়টি ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ আকার ধারণ করে ২৮ অক্টোবর নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল আঘাত হানতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








