আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সর্বনিম্ন তাপমাত্রা, আবহাওয়া অধিদফতর
ঢাকার আকাশ আংশিক মেঘলা। সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির বিষয়ে কোনো পূর্বাভাস দেয়া হয়নি।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একইসাথে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।