বাংলাদেশ
ফারহানের দুর্দান্ত শটে ৩ গোলে এগিয়ে বাংলাদেশ। নয়া দিগন্ত

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে কোণঠাসা করে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শমিত সোম, অধিনায়ক হামজা চৌধুরী এবং ফারহান আলীর চমৎকার গোলের সৌজন্যে ম্যাচের ৫৯ মিনিট শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, এখন পর্যন্ত বাংলাদেশের গোলপোস্টে কোনো বল জড়াতে পারেনি শ্রীলঙ্কা।

Advertisement

হামজার নেতৃত্বের নতুন মাইলফলক ও শমিতের সাফল্য

বিরতি থেকে ফিরেই সমতায় ফিরতে আক্রমণে ওঠে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের গোলপোস্টে বল জড়াতে পারেনি তারা। ম্যাচের ৫১ মিনিট শেষে শমিত সোম ও হামজা চৌধুরীর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এদিন প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন হামজা। লাল-সবুজের জার্সিতে এটি তার পঞ্চম গোল।

তিনজনকে কাটিয়ে ফারহানের অবিশ্বাস্য গোল

তিনজনকে কাটিয়ে ফারহানের অবিশ্বাস্য গোল। এ যেন একক নৈপুণ্যের প্রদর্শনী! বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে যান ফারহান আলী। এরপর একে একে শ্রীলঙ্কার তিন ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকে পড়েন বক্সে। সেখান থেকে নেয়া তার নিখুঁত শট সরাসরি জালে। ফারহানের দুর্দান্ত এই গোলের সময় শ্রীলঙ্কার খেলোয়াড়দের যেন অসহায় দর্শক হয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।

ম্যাচের ৫৯ মিনিট শেষে ৩-০ গোলে এগিয়ে বাংলাদেশ। শুরু থেকেই দাপট দেখানো লাল-সবুজের প্রতিনিধিরা একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রেখেছে শ্রীলঙ্কার রক্ষণভাগকে। বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন শমিত সোম। এরপর ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। দুর্দান্ত একক নৈপুণ্যে তৃতীয় গোলটি করেন ফারহান আলী। অন্যদিকে, এখন পর্যন্ত বাংলাদেশের গোলপোস্টে কোনো বল জড়াতে পারেনি শ্রীলঙ্কা।