
ভারতের জম্মু-কাশ্মিরের কিস্তওয়ার জেলার পাহাড়ি এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) নিখোঁজ হন তারা। পরে বৃহস্পতিবার জঙ্গলের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রাশপাল কুমার ও বাবি চাঁদ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই দুই কর্মকর্তা পুলিশের বিশেষ অভিযান দলের সদস্য ছিলেন। বুধবার তারা সেনাবাহিনীর সাথে কিস্তওয়ারের দাচ্ছন-মারওয়া এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় তাদের গন্তব্য ছিল ধরনা এলাকার সেনা ছাউনি। কিন্তু নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর আগেই নিখোঁজ হন তারা। নিখোঁজ হওয়ার পর প্রথমদিকে দুই পুলিশকর্মীর মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে সেগুলো বন্ধ হয়ে যায়।
এরপরই পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। দুর্গম পাহাড়ি অঞ্চল এবং ঘন জঙ্গলে একাধিক নিরাপত্তাবাহিনীর দল মোতায়েন করা হয়। পরে জঙ্গলের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
দু’জনকেই গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলির ক্ষত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তাদের সাথে থাকা দু’টি আগ্নেয়াস্ত্র খুঁজে পাওয়া যাচ্ছে না।
সব মিলিয়ে কিস্তওয়ারের এই ঘটনা জম্মু-কাশ্মিরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস, দ্য ওয়াল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








