
পাকিস্তান সরকারের সাথে দেশটির জামায়াতে ইসলামীর উপকমিটির চলমান আলোচনার চূড়ান্ত পর্ব আজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির লিয়াকত বালুচ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডেইলি জংগ জানায়, লিয়াকত বালুচ জানিয়েছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আতিথেয়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি কক্ষে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন—মুসলিম শাসনের সুখময় স্মৃতিচারণ, এখনো খেলাফতের স্বপ্ন দেখেন ইহুদি রাব্বি সোফার
এক বিবৃতিতে তিনি আরো বলেন, সরকারকে পেট্রোলিয়াম লেভি কমানো এবং জনগণকে স্বস্তি দিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের উচ্চমূল্য এবং করের বোঝা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে উঠেছে।
জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, সরকারি দফতরগুলোতে দুর্নীতির ক্যান্সার জাতীয় অর্থনীতির জন্য বড় সঙ্কট হয়ে দাঁড়িয়েছে। তেলের ওপর লেভি এবং গ্যাস আমদানিকে ঘিরে থাকা মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করা গেলে অর্থনীতির চাকা সচল হবে।
তিনি আশা প্রকাশ করেন, জনগণকে স্বস্তি দিতে জামায়াতে ইসলামীর চলমান আন্দোলন সফল হবে।
সূত্র : ডেইলি জংগ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








