ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব
ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব। সংগৃহীত ছবি

ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় অর্ণব আঘাত হানার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। 

Advertisement

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কারণে উপকূলীয় বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ এখনো ব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকারি হিসাব অনুযায়ী ছয়জনের মৃত্যু হয়েছে।

তবে স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং গাছ ও ঘরবাড়ি ধসে পড়ার ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদফতর ঘূর্ণিঝড় অর্ণবকে ‘অতি তীব্র ঘূর্ণিঝড়’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে—যা তাদের স্কেলে তৃতীয় সর্বোচ্চ পর্যায়। গত বুধবার ভোরে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এক বিবৃতিতে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১৫ হাজার বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্য থেকে এক লাখ ৮০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছিল। এ সময় কিছু স্কুল বন্ধ রাখা হয় এবং বেশ কিছু ট্রেন ও ফ্লাইট পরিষেবা বাতিল করা হয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস