আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস
আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। সংগৃহীত ছবি

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে জামিনের ২৪ ঘণ্টার মধ্যে আবারো তলব করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজৌরি গার্ডেনে অবস্থিত ক্রাইম ব্রাঞ্চের অফিসে ডাকা হয়েছে তাদের। 

Advertisement

এর আগে, শান্তি বজায় রাখা এবং আইন মেনে চলার লিখিত মুচলেকা দেয়ার পর বুধবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জামিন মঞ্জুর করে। আর বৃহস্পতিবার সকালেই পুলিশ আবারো তলব করেছে তাদের।

লিখিত মুচলেকায় উল্লেখ করা হয়, শান্তি বিঘ্নিত হয় কিংবা জনজীবন ব্যাহত হয়- এমন কোনো কাজ করবেন না তারা। যন্তর মন্তর আইনত বাতিল না হওয়া পর্যন্ত সেখানে জমায়েত বা বিক্ষোভের ডাক দেবেন না। ভবিষ্যতে যাবতীয় প্রতিবাদ হবে পুরোপুরি সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর যন্তর মন্তরে জমায়েত ও বিক্ষোভের কারণে আটক হন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। 

সূত্র : দ্য ওয়াল