দিল্লিতে ‘ককরোচ’ মোকাবেলায় মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’
লাল হিট জনতা পার্টির সমাবেশ। সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে দিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। এই চাপ সৃষ্টিকারী ককরোচ জনতা পার্টিকে মোকাবেলা করতে ‘লাল হিট জনতা পার্টি’ নামে একটি দল উঠে এসেছে।

Advertisement

রোববার দলটি দিল্লির মালভিয়া স্মৃতি ভবনে সিজেপি বিরুদ্ধে তাদের প্রথম সদস্য সমাবেশ করে।

অনুষ্ঠান চলাকালে এর প্রধান অয়ন ভাটনাগর ও অন্যান্য বক্তারা সিজেপি, কংগ্রেস এবং বিক্ষোভকারীদের লক্ষ্য করে বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, এই বিক্ষোভগুলো দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে এবং ব্যবসার ক্ষতি করেছে।

লাল হিট জনতা পার্টির প্রধান অয়ন ভাটনাগর বলেছেন, এই বৈঠকের উদ্দেশ্য ছিল দলটির ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা এবং স্বল্প সময়ের নোটিশেও যে বিপুল সংখ্যক মানুষ সমবেত হতে পারে, তা প্রদর্শন করা।

তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি গণজাগরণের ডাক দেন, তাহলে কত মানুষ জড়ো হবে?

ভাটনাগর বলেন, মানুষকে অবশ্যই সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে রাস্তায় নামতে হবে।

বক্তব্যের সময় ভাটনাগর বিক্ষোভকারীদের বর্ণনা করতে ‘কীটপতঙ্গ’, ‘তেলাপোকা’ এবং ‘তেলাপোকার মতো প্রাণী’-র মতো শব্দ ব্যবহার করেন।

তিনি বলেন, দশেরা থেকে দিওয়ালি পর্যন্ত সময়টা সারাদেশে ব্যবসায়ীদের জন্য ব্যবসার সবচেয়ে ব্যস্ততম সময় এবং কনট প্লেসের মতো একটি প্রধান বাণিজ্যিক এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা দিল্লিসহ বেশ কয়েকটি মহানগরীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল।
সূত্র : এনডিটিভি