বাস উল্টে খাদে পড়ে গেছে
বাস উল্টে খাদে পড়ে গেছে। সংগৃহীত ছবি

ভারতের রাজস্থানে একটি বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে আটজন নিহত এবং আরো ১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই নারী।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) সকালে কোটা এলাকায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ উদ্ধারকাজ শুরু করে। 

এক কর্মকর্তা জানান, সকাল ৮টার দিকে তারা এই দুর্ঘটনার খবর পান। সাতজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। 

আহতদের চিকিৎসা চলছে এবং সবাই আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, ২৭ জন যাত্রী নিয়ে বাসটি ভোপাল থেকে খাটু শ্যামের দিকে যাচ্ছিল।

সূত্র : এনডিটিভি