
ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভানেত্রী নেহা বোরাকে শনিবার (১৭ অক্টোবর) ভোরে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এখনো পুলিশি হেফাজতে রয়েছেন।
এর আগে, শুক্রবার দিল্লির কনট প্লেসে তেরঙ্গা (পতাকা) মিছিলের আগে তাদের দু’জনকে আটক করা হয়। কয়েক ঘণ্টা আটক রাখার পর নেহাকে মুক্তি দেয়া হয়।
তবে দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) আইনে মামলা করা হয়েছে এবং তাকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
মুক্তির পর নেহা বলেন, ‘দেশে আইন-শৃঙ্খলাকে নানাভাবে লঙ্ঘন করা হচ্ছে এবং সাধারণ নাগরিকদের প্রতি এমন আচরণ করা হচ্ছে যেন তারা দুর্ধর্ষ অপরাধী।’
তিনি প্রশ্ন তোলেন, ‘কোন আইন বা নিয়মে আটক ব্যক্তিদের সারারাত হেফাজতে রাখা যায়? আইনত, ব্যক্তিদের- বিশেষ করে নারীদের- সূর্যাস্তের আগেই মুক্তি দেয়া উচিত, অথচ তা হচ্ছে না।’
নেহা বলেন, ‘পুলিশ আমার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য জানতে চেয়েছিল। দীর্ঘ সময় ধরে তারা আমাকে কথা বলতে বা কোনো আইনি উপদেষ্টার সাথে পরামর্শ করতেও দেয়নি। আমাদের আইনজীবীরা পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে আমার সাথে যোগাযোগের চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত আমরা তাদের সাথে কথা বলতে সক্ষম হওয়ার পরই তারা আমার সাথে দেখা করার অনুমতি পান।’
এদিকে সিজেপির অভিযোগ, আটকের আট ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও দীপকের কোনো খোঁজ পাওয়া যায়নি। কেন তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাদের দল বা আইনজীবীদের কিছুই জানানো হয়নি।
শুক্রবার কনট প্লেসে যাওয়ার পথে মান্ডি হাউস থেকে নেহা বোরাকে এবং ঝাণ্ডেওয়ালান থেকে অভিজিৎ দীপকেকে আটক করা হয়েছিল।
সূত্র : ইটিভি ভারত
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








