
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তেরঙ্গা (পতাকা) মিছিলের ডাক দিয়েছিলেন। কিন্তু সেই কর্মসূচির আগেই মিছিলটি বন্ধ রাখার নির্দেশের নোটিশ দিতে তার বাড়িতে গেছে দিল্লি পুলিশ।
শুক্রবারের (১৬ অক্টোবর) এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করছে সিজেপি।
সংগঠনটির দাবি, এই প্রক্রিয়ায় অনেক ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে সংগঠনটি।
এই আন্দোলনের মধ্যেই সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতারির প্রতিবাদেই জাতীয় পতাকা নিয়ে মিছিলের ডাক দেন অভিজিৎ।
তিনি ঘোষণা দেন, ১৬ অক্টোবর বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জমায়েত হবেন সমর্থকেরা। হাতে থাকবে জাতীয় পতাকা। এই কর্মসূচির নাম দেয়া হয় ‘লহরা দো তেরঙ্গা’।
সূত্র : হিন্দুস্তান টাইমস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








