ভারতের পতাকা হাতে নিয়ে অভিজিৎ দীপকে
ভারতের পতাকা হাতে নিয়ে অভিজিৎ দীপকে। সংগৃহীত ছবি

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তেরঙ্গা (পতাকা) ওড়ানোর কর্মসূচি আজ। এই কর্মসূচিকে ঘিরে আটকের আশঙ্কা প্রকাশ করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) একটি সাংবাদ সম্মেলনে বৈঠকে দীপকে আশঙ্কা প্রকাশ করেন যে, শুক্রবারের তেরঙ্গা মিছিলের আগে দিল্লি পুলিশ তাকে আটক করতে পারে। 

তার অভিযোগ, নম্বরপ্লেটবিহীন কয়েকটি গাড়ি তার পিছু নিচ্ছে। পাশাপাশি তার বাড়ির ওপর নজরদারি চালাচ্ছেন গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) কর্মীরা।

দীপকে জানান, জাতীয় পতাকা ওড়ানোর জন্য তিনি জেলে যেতেও প্রস্তুত। 

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে গিয়ে তেরঙ্গা ওড়াব। এই দেশের নাগরিক হিসেবে আমরা যদি এই কাজকে অপরাধ বলে মনে করি, তা হলে আপনারাই দেশের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক।’

দীপকে আরো বলেন, ‘এই দেশে তেরঙ্গা ওড়ানোর জন্য যদি আমাদের জেলে যেতে হয়, তা হলেও আমরা প্রস্তুত।’

আজ শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে দলের সমর্থক ও সাধারণ মানুষকে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছে সিজেপি। দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই মিছিলের ডাক দেয়া হয়েছে।

সূত্র : আজতাক