
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ২০১৮ সালে প্রকাশিত ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শীর্ষক একটি ভিডিওকে কেন্দ্র করে দায়ের করা মানহানির মামলায় নতুন করে সমন পাঠিয়েছে দিল্লি আদালত। আগামী ১৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
ভোটার তালিকায় কারচুপির অভিযোগে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতে এসেছেন ইউটিউবার ধ্রুব। আর দেশে এসেই জড়ালেন আইনি জটিলতায়।
এর কয়েক দিন আগেই দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে গুরুগ্রামের বাড়ি থেকে ধ্রুবকে আটক করেছিল পুলিশ। এতে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
জানা গেছে, দিল্লির সাকেত জেলা আদালতের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রাহুল জৈন গত ১২ অক্টোবর ধ্রুব রাঠিকে নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেন।
২০১৮ সালে ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামে একটি সোশ্যাল মিডিয়া পেজের প্রতিষ্ঠাতা বিকাশ পাণ্ডে এই মানহানির মামলা করেছিলেন।
তার অভিযোগ, ধ্রুবের ভিডিওতে তাকে বিজেপির আইটি সেলের সদস্য বলে দাবি করা হয়েছিল। পাশাপাশি ভুয়া খবর ছড়ানোর অভিযোগ প্রত্যাহার করানোর জন্য মহাবীর প্রসাদ নামে এক ব্যক্তিকে মধ্যস্থতাকারীর মাধ্যমে ৫০ লাখ টাকা দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল বলেও ভিডিওতে দাবি করা হয়। এই বক্তব্যকে মানহানিকর বলে দাবি করেন তিনি।
সূত্র : দ্য ওয়াল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








